
বিতর্কিত সমাজকর্মী ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারকে জাল মৃত্যুসনদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। এই মামলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে আরও যেসব অভিযোগ উঠেছে, সেসব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে রিমান্ডের আবেদনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
যেসব বিষয়ে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করতে চায় ডিবি
রিমান্ডের আবেদনে বলা হয়, মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানে অজ্ঞাতনামা বেওয়ারিশ ব্যক্তি, শিশু ও প্রতিবন্ধীদের নিয়ে চিকিৎসা ও সেবা প্রদানের নামে সঠিক দায়িত্ব পালন না করে ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া মৃতদের সঠিক তথ্য উদ্ঘাটন, যেসব মৃত্যুসনদ প্রদান করেছেন—ওই সনদ প্রদানের মূল উদ্দেশ্য, মৃত্যুর সঠিক কারণ ও তাঁর তথ্য-উপাত্ত উদ্ঘাটন, চিকিৎসক সেজে চিকিৎসা করার বিষয়টি উদ্ঘাটন, সহযোগী অন্যদের নাম-ঠিকানা যাচাই ও সংগ্রহ, মানব পাচার, শিশু ও বৃদ্ধদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রয়সহ অঙ্গপ্রত্যঙ্গ বিক্রয় করতে গিয়ে কাউকে হত্যা করা হয়েছে কি না—সেসব রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন।
মূলত সড়কে পড়ে থাকা অসহায় বৃদ্ধ কিংবা শিশুদের আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করার ছবি-ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনায় আসেন মিল্টন সমাদ্দার। কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আশ্রয়কেন্দ্রের নামে তাঁর অনিয়মের খবর প্রকাশ হতে থাকলে আবারও তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়।
তাঁকে আটকের পর জালজালিয়াতির মাধ্যমে মৃত্যুসনদ তৈরি করার অভিযোগে মামলা দায়ের ছাড়াও মানব পাচার এবং বেআইনিভাবে অন্যকে আটক রেখে খুনের চেষ্টার অভিযোগে মিরপুর থানায় আরও দুটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।
গতকাল বুধবার সন্ধ্যায় মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। পরে আজ বৃহস্পতিবার সকালে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামীকে বাংলাদেশ ছেড়ে পালাতে সাহায্যকারী ফিলিপ সাংমাকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। আজ শনিবার নদিয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, জাতীয় সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ
১২ মিনিট আগে
বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগের উন্নয়ন হয়। এ বিভাগের উন্নয়নে সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, ততবারই সিলেট বিভাগের উন্নয়ন অন্যান্য সময়ের তুলনায় এগিয়ে গেছে। এবারও সিলেট বিভাগ এগিয়ে যাবে। বিভাগের প্রধান সমস্যাগুলো সমাধানে...
১৬ মিনিট আগে
ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠেছে শহরের ঈদের বাজার। পরিবার-পরিজনের জন্য নতুন জামা-কাপড়, জুতা, উপহার কিনতে মার্কেট, শপিং মল, বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট থেকে শুরু করে ফুটপাতের দোকানেও ভিড় করছে মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম; বিক্রেতারাও ব্যস্ত ক্রেতাদের পণ্য দেখাতে।
১৯ মিনিট আগে