
রাজবাড়ীর কালুখালীতে স্পিড ব্রেকারে মোটরসাইকেলে ধাক্কা লেগে এক নারী আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাপুর মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম সোনালী আক্তার (৩৫)। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের মো. আল আমিনের স্ত্রী।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, কুষ্টিয়া থেকে একটি মোটরসাইকেলে করে আল আমিন ও তাঁর স্ত্রী সোনালী রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক ধরে ঢাকায় যাচ্ছিলেন। পথে কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় আসলে স্পিড বেকারে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আল আমিন ও সোনালী আক্তার। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সোনালীকে মৃত্যু ঘোষণা করেন।
ওসি মোহাম্মদ হারুন অর রশিদ আরও জানান, আহত আল আমিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৯ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে