
‘সকাল বেলা কি পচা কামডা নিয়ে আইছো?’ এমন কথা বলে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক বাবুল চন্দ্র সরকার। আজ বুধবার বিকেলে এই প্রতিবেদকের কাছে ঘুষ লেনদেনের এমন একটি ভিডিও এসেছে।
ভিডিওতে দেখা যায়, ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক বাবুল চন্দ্র সরকার অফিসের চেয়ারে বসে আছে। তাঁর সামনে চেয়ারে বসে আছে তিনজন বৃদ্ধ আর একজন যুবক দাঁড়িয়ে আছে। এর মধ্যে একজন বৃদ্ধের হাতে কিছু টাকাও রয়েছে। সেই টাকাগুলো বাবুল চন্দ্রের দিকে ধরে রেখেছে। সে সময় বাবুল চন্দ্রের দিকে এক ব্যক্তিকে আসতে দেখা যায়। তাঁকে দেখে বাবুল বলেন, ‘সকাল বেলা কি পচা কামডা নিয়ে আইছো?’ পাশে থাকা ব্যক্তিটি বলছে, না বাবু পচা না এইগুলো করে দিতে হবে।’ এই কথার পর ওই বৃদ্ধের হাত থেকে টাকা নেন বাবুল চন্দ্র। এ সময় ওই ব্যক্তি আরও বলেন, ‘আরও দেবেনে মুরব্বি মানুষ আমি আছি না।’
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু বলেন, এই বিষয়ে অভিযুক্ত বাবুল চন্দ্র সরকারকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে। সেই সঙ্গে তাঁকে অফিসের সমস্ত কাজ থেকে বিরত রাখা হয়েছে।

রংপুরের মিঠাপুকুরে মাইকিং করে ইফতারসামগ্রীর দাম কমানো হয়েছে। এই উদ্যোগ নিয়েছেন স্থানীয় রাজধানী হোটেলের মালিক তাজরুল ইসলাম। তিনি গতকাল বুধবার থেকে তৈরি ইফতারসামগ্রীর দাম কমানোর প্রচারণা চালান।
২০ মিনিট আগে
২৪ ঘণ্টা পার হলেও ময়মনসিংহে ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের (২৫) সন্ধান এখনো পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক দল ও নিখোঁজ শিক্ষার্থী সহপাঠীরা ব্রহ্মপুত্র নদের চরে অনুসন্ধান চালিয়ে শাওনের খোঁজ পাননি।
৩২ মিনিট আগে
ঢাকা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবারে চলবে না। তেলবাজি পছন্দ করি না। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
৪১ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতু হাইওয়ে সড়কে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে