রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বাম্পার ফলন হয়েছে আখের। বাম্পার ফলন হওয়ায় স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিল কৃষকেরা। সেই স্বপ্নই এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে ভাঙন আতঙ্কে।
উপজেলার বাহাদুরপুর ও হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী এলাকার পাঁচটি গ্রামের আখ খেত নদী ভাঙনের কবলে পড়েছে। শুধু আখ খেতই নয় বসত ভিটাও এখন নদী ভাঙনের আশঙ্কা। সম্প্রতি নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমার ভাঙন আতঙ্কে ফসলি জমি। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন পদ্মাপারের কৃষকেরা।
গতকাল শুক্রবার সরেজমিনে গেলে কৃষক আলামিন হোসেন বলেন, এবার আখের বাম্পার ফলন হয়েছিল। ফসলের বাম্পার ফলন হওয়ায় স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলাম আমরা। সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। নদীর পানি কমায় ভাঙন আতঙ্কে রয়েছি আমরা।
উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ জানান, নদীর তীরবর্তী দুটি ইউনিয়ন। দুটি ইউনিয়নে ৫৫ হেক্টর আখ ও সাড়ে ১০ হেক্টর বামন ধানের চাষ হয়েছে। ইতিমধ্যে নদীর তীব্র স্রোতে বাহাদুরপুর ইউনিয়নের বালুঘাট এলাকায় প্রায় চার হেক্টর জমির আখের ফসল নদীতে বিলীন হয়ে গেছে। এতে করে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো হুমকির মুখে রয়েছে বাকি ফসলি জমি গুলো।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে