
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ভিন্ন ভিন্ন আদেশে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজ সকালে এই তিন রাজনীতিবিদকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় আদালতে হাজির করে পুলিশ। প্রত্যেক মামলার তদন্ত কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। প্রত্যেকের পক্ষেই আইনজীবীরা জামিনের আবেদন করেন। এরপর দুপুরে শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে তিনজনকেই রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা মিজানুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত।
লালবাগ থানায় দায়ের করা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় রিমান্ড শেষে ইনুকে আদালতে হাজির করা হয়। এর আগে ইনুকে মোহাম্মদপুর থানার ট্রাকচালক সুজন হত্যা মামলায় পাঁচ দিন ও নিউমার্কেট থানার ব্যবসায়ী আবদুল ওদুদ হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তিন দফায় ১৬ দিন রিমান্ড শেষে ইনুকে কারাগারে পাঠানো হলো। গত ২৬ আগস্ট রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করা হয়।
রাশেদ খান মেননকে আদাবর থানায় দায়ের করা পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় ছয় দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। এর আগে নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। দুই দফায় ১১ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মেননকে।
রাজধানীর সূত্রাপুরের ইমরান হোসেন কাউসার ও ওমর ফারুক পৃথক হত্যা মামলায় ছয় দিনের রিমান্ড শেষে সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ছয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এর আগে পলককে লালবাগ থানায় দায়ের করা একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাত দিন এবং পল্টন থানার রিকশাচালক কামাল মিয়া হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। চার মামলায় মোট ২৩ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পলককে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
যে মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হলো—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বনশ্রীতে মুদি দোকানি মিজানুর রহমান গুলিতে নিহত হওয়ার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৩১ জনের বিরুদ্ধে গত ২৮ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন নিহতের বাবা কামাল হোসেন। এই অভিযোগে খিলগাঁও থানাকে মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে খিলগাঁও থানা মামলা রুজু করে।
মামলার অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন—ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জুনাইদ আহমেদ পলক, শেখ ফজলে নূর তাপস, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু, ব্যারিস্টার সায়েদুল হক সুমন, বিজিবির মহাপরিচালক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, র্যাবের মহাপরিচালক, সৈয়দ নুরুল ইসলাম, হারুন-অর-রশিদ, বিপ্লব কুমার সরকার, সাদ্দাম হোসেন, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বেলা ৩টার দিকে খিলগাঁও থানার বনশ্রী এলাকায় পায়ে গুলিবিদ্ধ হন মিজানুর রহমান। পরে তাঁকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণে সেদিন বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে মারা যান তিনি।
গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, মিজানুর রহমান হত্যা মামলার এজাহার নামীয় আসামি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনাইদ আহমেদ পলক। তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, যেহেতু তাঁরা এজাহার নামীয় আসামি, তাই পরবর্তী সময়ে তাঁদের এই মামলায় রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।

নগরের নিউ সার্কুলার রোডের বাসিন্দা মাসুদ আহমেদ বলেন, গরমের পাশাপাশি মশার উৎপাত বেড়েছে। এর মধ্যে তীব্র লোডশেডিংয়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তিনি বলেন, ‘বিদ্যুৎ না থাকায় সন্তানদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। বয়স্করাও খুব কষ্ট পাচ্ছেন।’
৪ মিনিট আগে
জনবলসংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির কারণে ভুগছে খুলনার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। ডায়ালাইসিস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বেড না পাওয়ায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা
৫ ঘণ্টা আগে
প্রার্থীর মৃত্যুতে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল। এ লক্ষ্যে প্রচার-প্রচারণা, জনসভা ও গণসংযোগ শেষ হয়েছে আজ মঙ্গলবার সকাল ৭টায়। এই আসনে বিশাল ব্যবধানে জিততে চায় বিএনপি। তবে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতে ইসলামী।
৫ ঘণ্টা আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের পার্শ্ববর্তী হাওরের প্রায় ৫০০ একর বোরো জমির আধা কাঁচা ধান টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এমতাবস্থায় চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে ওই এলাকার কৃষকদের। অনেকে সর্বস্ব হারিয়ে দিশেহারা। স্থানীয়দের অভিযোগ, হুগলির হাওরসহ পার্শ্ববর্তী হাওরগুলোতে স্থায়ী বেড়িবাঁধ না
৫ ঘণ্টা আগে