
ভুয়া সাংবাদিকদের শনাক্ত করে তাঁদের নামের তালিকা করাসহ ৬ দফা দাবি জানিয়েছে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ছড়াকার আবু সালেহ। এতে ৭০-৮০ জন উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের কল্যাণে ছয় দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো, জাতীয় প্রেসক্লাবে যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দিতে হবে, ভুয়া সাংবাদিকদের নামের তালিকা দিতে হবে, জাতীয় প্রেসক্লাবকে তার গঠনতন্ত্রের মধ্যে চলতে হবে, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে, সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, মুক্ত সাংবাদিকতার অন্তরায় সব কালাকানুন প্রত্যাহার করতে হবে এবং বিগত সময়ের চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা শওকত মাহবুব, জাতীয় সাংবাদিক ফোরামের সদস্যসচিব জাহাঙ্গীর আলম প্রধান, প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট কবি মাহমুদ শফিক, সিনিয়র সাংবাদিক চন্দন সরকার, সিনিয়র সাংবাদিক শামসুল হক প্রমুখ।

জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রাম্য সালিস না মানায় ২০ সদস্যের একটি পরিবারকে ২৩ দিন ধরে একঘরে করে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরিবারটির অভিযোগ, তাঁদের সঙ্গে আশপাশের কেউ কথা বললে, তাঁদের অটোরিকশায় চড়লে কিংবা আয়-রোজগারের কাজে সহযোগিতা করলে ১০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সালিসে।
১৮ মিনিট আগে
ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন নীলফামারীর হিমাগারমালিক ও আলু ব্যবসায়ীরা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে জেনারেটর চালিয়ে হিমাগারের কার্যক্রম সচল রাখার চেষ্টা করছেন তাঁরা। এতে নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। ফলে জেলার ১১টি হিমাগারে সংরক্ষিত প্রায় ৭৭ হাজার টন আলু নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
২২ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় ঘরের মাটির দেয়াল ধসে আয়েশা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির বাবা সিদ্দিকুর রহমান গুরুতর আহত হয়েছেন।
২৪ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় গাংধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে একটি টেবিল ভেঙে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিদ্যালয়টির দোতলা ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ায় প্রায় তিন শ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
১ ঘণ্টা আগে