
‘জন্মদিন বা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কেক কেটে নয়, বরং এমন কিছু করে দেখাও, যা জাতির জন্য কল্যাণকর হয়’—প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে এই স্লোগান বাংলাদেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের। সেই স্লোগানকে সামনে রেখেই নিজ আঙিনায় অথবা নিজের নিয়ন্ত্রণ রয়েছে এমন স্থানে সাতটি করে গাছ লাগিয়ে সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করলেন বিডি ক্লিনের সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সারা দেশে বিডি ক্লিনের ৪৪ হাজারের বেশি সক্রিয় সদস্য রয়েছেন। প্রত্যেক সদস্য সাতটি করে তিন লাখেরও বেশি গাছ লাগিয়েছেন। দেশীয় প্রজাতির ফুল, ফল এবং ঔষধি এ গাছগুলো হচ্ছে—কাঁঠাল, জাম, জলপাই, লিচু, নিম, অর্জুন, বকুল ও জারুল। সদস্যরা এ গাছগুলো থেকে যেকোনো সাতটি গাছ বেছে নিয়ে রোপণ করেছেন।
বিডি ক্লিন পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদস্যেরা প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আজ বেলা ৩টা থেকে ৫টা ২ ঘণ্টা সময়ের ভেতরে এ গাছগুলো রোপণ করেন। গাছের আকার নির্ধারণ করে দেওয়া হয়েছিল সর্বনিম্ন আড়াই ফুট। সদস্যরা গাছ রোপণের সময় এবং পরবর্তী ৩০ মিনিটের মধ্যে নিজের লাগানো গাছের ছবি মোবাইল ফোনে ধারণ করেন। সেই ছবিগুলো একই দিনে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে নিজ নিজ ফেসবুক টাইমলাইন থেকে #সবাইমিলেলাগাইবৃক্ষ, #১ ঘণ্টায়ও লক্ষ শিরোনামে আপলোড করা হয়।
বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক চম্পা আক্তার বলেন, ‘সাধারণত কেক কেটে হইচই বা মজার মধ্য দিয়ে সবাই নিজ নিজ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন। কিন্তু আমরা তা করছি না। কারণ, আমরা বিশ্বাস করি জন্মদিন বা প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জন্য কল্যাণকর হয়—এমন কিছুই করা উচিত। তাই আমরা সবাই মিলে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে প্রত্যেকেই সাতটি করে গাছের চারা রোপণ করেছি।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩ জুন ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। সংগঠনটি যত্রতত্র ময়লা ফেলার অভ্যাসের মানসিকতা পরিহার করে পরিচ্ছন্ন মানসিকতা এবং জীবাণুমুক্ত ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
৩ ঘণ্টা আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
৪ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
৪ ঘণ্টা আগে