
মাকে বাঁচাতে সাঁতার না জানা থাকলেও চলন্ত লঞ্চ থেকে মুন্সিগঞ্জের মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণের মরদেহ উদ্ধার করেছে গজারিয়া নৌপুলিশ। ঘটনার দুই দিন পর আজ বুধবার দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামের মেঘনা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত তরুণের নাম মোহাম্মদ নাঈম (২১)।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিয়াজুল জান্নাত এ তথ্য নিশ্চিত করেন।
এসআই আজকের পত্রিকাকে জানান, বুধবার দুপুরে মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন জেলেরা। পরে গজারিয়া নৌপুলিশের একটি দল গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে স্বজনদের খবর দিলে নিহতের মামা আব্দুল রউফ চোকদারসহ অন্যান্য স্বজনেরা মরদেহ শনাক্ত করেন।
এসআই আরও জানান, স্বজনদের খবর দিলে সন্ধ্যার একটু আগে তারা ফাঁড়িতে এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহের ময়নাতদন্ত না করার জন্য তাঁরা আবেদন জানিয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট সে আবেদন মঞ্জুর করলে ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এম. ভি বায়েজিদ জোনায়েদ-১ থেকে ছেলের সঙ্গে তুচ্ছ বিষয়ে মনোমালিন্য করে আকস্মিক ঝাঁপ দেন জামেরুন বেগম (৪০)। এ সময় তাকে বাঁচাতে তাঁর ছেলেও নদীতে ঝাঁপ দেন। পরে লঞ্চ থেকে লাফিয়ে পড়া নারী নিজে সাঁতরে তীরে উঠে এলেও ছেলে নিখোঁজ হন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে