
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত রথিন বিশ্বাসের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসন, থানা ও বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামে তাঁর সমাধিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ এবং শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর খান।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ঢাকায় ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নেন রথিন বিশ্বাস। ওই মিছিল সংসদ ভবনে প্রবেশ করলে তাঁর মাথায় কাচের একটি টুকরো ভেঙে পড়ায় গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় সহযোদ্ধারা তাঁকে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি।
পরদিন তাঁর মরদেহ কোটালীপাড়ার শুয়াগ্রামে নিজ বাড়িতে নিয়ে আসা হয় এবং মা-বাবার কবরের পাশে খ্রিষ্টান ধর্মীয় বিধান অনুযায়ী তাঁকে সমাহিত করা হয়।
রথিন বিশ্বাস ছিলেন শুয়াগ্রামের বাসিন্দা দানিয়েল বিশ্বাসের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ঢাকার পশ্চিম রাজাবাজারের উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ বলেন, ‘শহীদ রথিন বিশ্বাসসহ জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে উপজেলা প্রশাসন আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

গাইবান্ধা শহরে পুলিশ ফাঁড়ির ভেতরে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যের টাকা দিয়ে জুয়া খেলা ও নারী নিয়ে অশ্লীল একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দুইদিন ধরে ফেসবুকে ভাসছে।
৬ মিনিট আগে
ছড়িয়ে পড়া ৪২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মিজানুর রহমান এক ব্যক্তির সঙ্গে টাকার দর-কষাকষি করছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, কত আনছেন? অপর পক্ষ ৫০ হাজার আনছি, মিজান অসন্তোষ প্রকাশ করে বলেন, আমি তো ৭০ আনতে বলছি, ৫০ হবে না। পরে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও তিনি টাকাগুলো গ্রহণ করেন।
১৭ মিনিট আগে
মৌলভীবাজারে গত দুই দিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে ৯২টি চা-বাগানে। সতেজতা ফিরেছে বোরো ধানের খেতেও। বিশেষ করে চা-বাগানের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই সময়ের বৃষ্টি। বৃষ্টির কারণে আগামী কয়েক দিনের মধ্যেই চা-গাছে নতুন কুঁড়ি গজাবে বলে জানিয়েছেন চা উৎপাদনে সংশ্লিষ্টরা।
৩২ মিনিট আগে
প্রিয়জনদের সঙ্গে ঈদুল ফিতর উদ্যাপন করতে ইতিমধ্যে সড়ক, রেল ও নৌপথে ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষ। আজ শনিবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। ঈদযাত্রার ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগেই পরিবার-পরিজনকে নিয়ে যাচ্ছেন গ্রামের বাড়িতে।
৩৪ মিনিট আগে