
ফরিদপুরের মধুখালীতে তরমুজবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে ট্রাকচালক ও সহকারী নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে চালক মো. ইদ্রিস আলী (৩০) এবং একই এলাকার বাসিন্দা চালকের সহকারী মো. হায়দার আলী (৩২)।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী তরমুজবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১২-৪৬৪৪) গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম বলেন, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশ দুটি হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, মরদেহ দুটি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা এলে লাশ হস্তান্তর করা হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান লিখিত স্টেটমেন্টে হত্যাকাণ্ড ঘটানোর বিষয়টি স্বীকার করেছেন।
৮ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।
৩৯ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বুধবার (৪ মার্চ) রাতে ভালুকার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার...
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মরা গরুর মাংস বিক্রির দায়ে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁর দোকান থেকে প্রায় ১০ মণ মরা গরুর মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে কোটালীপাড়া উপজেলা সদরের পৌর মার্কেটের মাংস বিক্রেতা আলী আকবর গাজীর দোকানে অভিযান...
২ ঘণ্টা আগে