
দেশে গত ছয় মাসে কমপক্ষে ১৫টি বিচারবহির্ভূত হত্যার অভিযোগ এসেছে। এগুলোর বেশির ভাগেরই স্বাধীন তদন্ত হয়নি। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে আজ বুধবার এক সংবাদ বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বিচারবহির্ভূত হত্যা, গুম, বেআইনি আটক, হেফাজতে মৃত্যু, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অমানবিক ও অবমাননাকর আচরণ বন্ধে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ১৯৯৮ সালে বাংলাদেশ জাতিসংঘের ‘নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণ বা দণ্ডের বিরুদ্ধে কনভেনশন (সিএটি)’ অনুস্বাক্ষর করলেও বাস্তবায়নের ক্ষেত্রে এখনো চরম ঘাটতি রয়ে গেছে। বিচারবহির্ভূত হত্যা, গুম ও হেফাজতে নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচারিক প্রক্রিয়ার অনুপস্থিতি উদ্বেগজনক।
আসক মনে করে, ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩’-এর সঠিক ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নির্যাতনের প্রতিটি অভিযোগের ক্ষেত্রে স্বাধীন, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার দাবি জানানো হয় বিবৃতিতে।
তদন্ত শেষে সংশ্লিষ্ট দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও আইনি সহায়তা প্রদানের আহ্বান জানায় সংস্থাটি।
বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডে জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন পর্যবেক্ষণ ও মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে হবে।
বিশ্বজুড়ে ২৬ জুন আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস পালন করা হয়। আসক এই দিবস উপলক্ষে সব নির্যাতনের শিকার মানুষের প্রতি সংহতি প্রকাশ করে বলেছে, মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হলে মানবাধিকারের প্রতি অঙ্গীকার থাকতে হবে দৃঢ় ও আপসহীন। বাংলাদেশের যেসব আন্তর্জাতিক চুক্তিতে সই রয়েছে, তার বাস্তবায়নে রাষ্ট্রকে রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ রাখতে হবে, যাতে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা সংরক্ষিত থাকে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর এলাকায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে জাল দিয়ে প্রায় ১৪ লাখ ৫৫ হাজার টাকার মাছ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিমাই হলদারসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. জাহিদুল ইসলাম সেলিম (৫৫)।
২১ মিনিট আগে
গ্রেপ্তার খন্দকার মো. আজিজুল হক আরজু (৬৯) পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর বাড়ি পাবনার আমিনপুরের নাটিয়াবাড়ী এলাকায়।
২৩ মিনিট আগে
পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণকাজের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইলে টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে বলে এক...
১ ঘণ্টা আগে
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে খালাস পাওয়া ১০ আসামির মধ্যে মাকসুদ আলম ও রুহুল আমিনও রয়েছেন। খালাসপ্রাপ্ত অপর আটজন হলেন কামরুন নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা ও আবছার উদ্দিন।
১ ঘণ্টা আগে