
রাজধানীর সবুজবাগে চরতলা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে আতাউল করিম অপু (৫০) নামে এক নার্সিং কর্মকর্তা মারা গেছেন। তিনি সিনিয়র স্টাফ নার্স হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে সবুজবাগের দক্ষিণগাঁও ২ নম্বর রোডের ১১৯ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফিরোজা পারভিন জানান, সবুজবাগের নিজের চারতলা বাড়ির তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন তিনি। ভোরে ফজরের নামাজ শেষে চারতলার ছাদে ওঠেন ব্যায়াম করতে। বৃষ্টির কারণে ছাদ পিচ্ছিল ছিল। ছাদের পাশে দাঁড়িয়ে নিচের দিকে দেখার সময় সেখান থেকেই নিচে পড়ে যান।
মৃত অপুকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আনোয়ার হোসেন জানান, ভোরে রাস্তায় রক্তাক্ত আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁকে। পরে কয়েকজন মিলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপুর সহকর্মী এনামুল হাসান জানান, নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায়। তাঁর বাবার নাম মৃত হাবিবুর রহমান। তাঁর স্ত্রী শাহিন আক্তার সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত। একমাত্র মেয়ে শুভ্রা ও স্ত্রীকে নিয়ে সবুজবাগের বাসায় থাকতেন। ঢামেক হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক অফিসে দায়িত্বরত ছিলেন অপু।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তদন্তের জন্য সবুজবাগ থানার পুলিশকে জানানো হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাকের স্ত্রী, ছেলে, ছেলের বউ, মেয়ে তিন ও নাতি। আব্দুর রাজ্জাকের ভাই সাজ্জাক আজকের পত্রিকাকে এতথ্য নিশ্চিত করেছেন।
৭ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. এনামুল হককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।
২৫ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. মেহনাজ মোশাররফ বলেন, প্রথমে আমরা একই পরিবারের ৭ জনের লাশ পেয়েছি। এরমধ্যে তিন জন নারী, এক বছরের নিচে ২ জন শিশু এবং ২ জন পুরুষ রয়েছে। একজন মাইক্রেবাসের ড্রাইভার আছেন। এ ছাড়া কিছুক্ষণ আগে ১২-১৩ বছরের আরও একটি লাশ এসেছে। আরও একজনের অবস্থা...
৪০ মিনিট আগে
খুলনার রূপসায় মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় মাসুম বিল্লাহ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আমলি আদালত রূপসার বিচারক অপূর্ব বালা তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১ ঘণ্টা আগে