
এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদকে আনন্দময় করতে ঈদ উপহার বিতরণ করেছে পরিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট (ভিএফই)। আজ বুধবার রাজধানীর ধানমন্ডির সুরভী স্কুলের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মধ্যে এসব উপহার বিতরণ করা হয়।
সুবিধাবঞ্চিত শিশুদের ঈদকে রাঙাতে নতুন পোশাক, শিক্ষা উপকরণ ইত্যাদি বিতরণ করে ভিএফই। এতে সহযোগিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ এনভায়রনমেন্টালিস্ট সোসাইটি।
নতুন জামা ও শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। জানতে চাইলে সুরভী স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী লিলি বলে, ‘খুব খুশি লাগছে! আমাদের কথা তো কেউ মনে রাখে না। নতুন জামা পেয়ে ঈদের খুশি বেড়ে গেল। ঈদের দিন নতুন জামা পরে ঘুরতে পারব, ঈদ পালন করতে পারব।’
ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. এ বি এম শহীদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। এ ধরনের উদ্যোগ সামাজিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
জানতে চাইলে উদ্যোক্তা প্রতিষ্ঠান ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্টের প্রতিষ্ঠাতা শেখ শাহরুখ ফারহান বলেন, ‘এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ঈদের এই আনন্দ আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।’
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিয়মিত শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট। এ ধরনের সামাজিক উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানায় সংগঠনটি।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. সিরাজুল হক, মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব ড. মো. নেয়ামুল ইসলাম, শিক্ষক মোমতাজ আহসান বকুল, মমতাজ আহসান, সুরভী স্কুলের নির্বাহী পরিচালক ও এমডি আবু তাহের, দেওয়ান রাশিদুল হাসান, মফিজুর রহমান লিটন, জুয়েল আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
২ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
২ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
২ ঘণ্টা আগে