
উত্তরার তুরাগ নদীর খেয়াঘাটে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদার টুটুল সরকারকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহপুরের আইচি বোটঘাট থেকে তাঁকে আটক করা হয়।
আজ রোববার (২৭ অক্টোবর) নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরার হজ ক্যাম্প আর্মি ক্যাম্পের একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আইচি বোটঘাট থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী এবং অবৈধ ইজারা দখলকারী টুটুল সরকারকে আটক করা হয়েছে।
ওই সেনা কর্মকর্তা বলেন, টুটুল সরকার দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে আইচি খেয়াঘাট দখল করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল। এ ছাড়া সে নিজ এলাকায় আওয়ামী লীগের রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন চাঁদাবাজি ও দখল বাণিজ্য পরিচালনা করে আসছিল। তাঁর বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
তিনি বলেন, খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া এবং অবৈধ ইজারার বিষয়ে প্রতিবাদ করলে তিনি স্থানীয় একাধিক ব্যক্তিকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
সেনাবাহিনী জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে টুটুল সরকারকে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খেয়াঘাটের মাঝি ও পারাপাররত যাত্রীদের অভিযোগ, পূর্বে আইচি খেয়াঘাটের ইজারা নেওয়া হয়েছিল ১৭ লাখ। আর সেটা টুটুল সরকার নিয়েছে ৩৯ লাখ টাকা। নদী পারারের জন্য সরকার নির্ধারিত ফি ২টা টাকা হলেও আদায় করত ১০ টাকা। আর পূর্বে ৬০ জন মাঝিকে বিতাড়িত করে দেয় টুটুল সরকার। আগে নৌকা প্রতি জিপি (চাঁদা) ছিল ১২০ টাকা, এখন সেটা ২৫০ টাকা করে আদায় করা হচ্ছে। যা মাঝি ও যাত্রীদের প্রতি জুলুম হয়ে যাচ্ছে। টুটুল সরকারের এত ক্ষমতার উৎসই ছিল তার চাচা ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন।
অপরদিকে ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনী টুটুল সরকারকে আমাদের থানায় নিয়ে আসছিল। পরে টঙ্গী পূর্ব থানা-পুলিশ এসে তাকে নিয়ে গেছে।’

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৫ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৫ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৫ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে