রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়া এলাকার রোলিং মিল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
আশপাশে থেকে পানির ব্যবস্থা করতে না পারা এবং চিপা রাস্তার কারণে বড় গাড়ি ঢুকতে সমস্যা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। চারতলা পর্যন্ত বাঁশ কাঠ ও টিনের ঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিছু তালাবদ্ধ ঘরের গ্যাস বা বৈদ্যুতিক লাইন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পর সোমবার রাত দশটার সময় তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বসতবাড়ির কিছু কিছু রুম আটকানো ছিল। আমরা জানতে পেরেছি এসব তালাবদ্ধ রুম থেকে আগুনের সূত্রপাত। তবে সেটা গ্যাসের চুলা থেকে নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা এটা তদন্ত করে দেখব। আমরা প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি।’
তাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘এখানে একেকটি রুমে একেকটি পরিবার থাকে। এমন প্রায় ৫০টি রুম পুড়েছে ৷ বাসার হিসাব করলে আনুমানিক ১১টি বাসা পুড়েছে। এই রুমগুলো টিনের এবং কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত বিস্তার করেছে। এই অঞ্চলটিতে আমাদের গাড়ি নিয়ে পৌঁছতে সময় লেগেছে।’
স্থানীয় বাসিন্দা মো. রায়হান ইসলাম বলেন, এটি খুবই জনবহুল একটি এলাকা। যেকোনো ধরনের দুর্ঘটনা হলেই এখানে তা নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না। এখানে বসবাসরত মানুষজন সব সময় বিপদের মধ্যে থাকেন।

আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২ ঘণ্টা আগে