সংযুক্ত মহিলা পরিষদের সভানেত্রী রোজী বেগমের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি)। ২০০৮ সালের এই দিনে ৫৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন রোজী বেগম। সংযুক্ত মহিলা পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহমিদা আক্তারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোজী বেগম সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য, বিলস্-এর সদস্য, সাবেক পাক্ষিক বর্তমান সময়ের প্রকাশনা সম্পাদকও ছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংযুক্ত মহিলা পরিষদ ও বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন দেশব্যাপী সংগঠনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলিসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এ ছাড়া পারিবারিক উদ্যোগে মরহুমার নিজ বাসভবনে কোরআন খতম, দোয়া মাহফিল এবং গরীব-দুঃস্থদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরে পোর্ট ও কাস্টমসের সমস্যার সমাধানে যৌথ কমিটি গঠনের কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দ্রুত পণ্য খালাস, রপ্তানি কার্যক্রম, ব্যবসায়ীদের খরচ কমানো এবং অর্থনীতির গতি বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৬ মিনিট আগে
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপন তৎপরতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কোনো শিক্ষকের নাম আছে কি না, তা অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৯ মিনিট আগে
ইসলামী ব্যাংকের শেয়ার অধিগ্রহণে ২৫১ কোটি টাকার অনিয়মের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিবেদন দাখিলের জন্য আদালত নতুন করে আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের বাকলিয়ায় আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
৩৩ মিনিট আগে