
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মহাসড়কে নসিমন-ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।
আজ সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও মহাসড়কে সুষ্ঠু যানবাহন চলাচলের জন্য পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন পুলিশ প্রধান।
যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করা, বাসের ছাদে এবং পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী বহন না করার জন্য পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের প্রতি অনুরোধও জানান আইজিপি। পরিবহন মালিক ও শ্রমিক নেতারাও অতীতের মত আগামী ঈদেও যানবাহন চলাচলে পুলিশকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।
আমরা সবাই মিলে একযোগে কাজ করলে জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আইজিপি। সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন ইউনিয়ন, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আইজিপি সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণের সঙ্গে এক ভার্চুয়াল সভায় মিলিত হন। আসন্ন ঈদকে সামনে রেখে যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন সবাইকে।
আইজিপি বলেন, ইদানীং বিভিন্ন মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে। এ ক্ষেত্রে বাজার কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন এই শীর্ষ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।
ঈদে শহর ছেড়ে যাওয়া মানুষের বাসা বাড়ির নিরাপত্তা জোরদার করা এবং ঈদের জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদেরও নির্দেশ প্রদান করেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, বাদীর বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কিছু অসংগতি দেখা দিয়েছে। এজাহারের সময় নিয়েও রয়েছে গরমিল। আর বাদী বলছেন, এজাহারে কী আছে, তিনি জানেন না।
৪৪ মিনিট আগে
খুলনা মহানগরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় তা মোকাবিলা নিয়ে বিএনপি ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। মহানগর বিএনপি গত সোমবার জরুরি সভায় এই পরিস্থিতির জন্য কেসিসির ‘ব্যর্থতাকে’ দায়ী করা হয়। এর পরদিন গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির...
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বৃক্ষরোপণে ও সবুজায়ন বাড়াতে এক দশকে শতকোটি টাকার বেশি খরচ করা হয়েছে। কিন্তু পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা ক্যাপসের গবেষণা বলছে, এই সময়ে ঢাকায় গাছপালা আচ্ছাদিত সবুজ এলাকা কমেছে ৩১ শতাংশের বেশি। ১০ বছর আগে ঢাকায় সবুজ এলাকা ছিল ১২ দশমিক ৫২ শতাংশ, বর্তমানে তা ৮ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদনকে কেন্দ্র করে জনরোষের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৩ ঘণ্টা আগে