
ঢাকার সাভারে প্রতিপক্ষের হামলায় আবু সাঈদ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন বনগাঁও ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদকসহ অন্তত আটজন। গতকাল বুধবার রাতে বনগাঁও ইউনিয়নের বেরাইদ এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে বনগাঁও ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন (৪৮) ছাড়াও একই এলাকার আরিফ হোসেন (৪০), সনি মোল্লা (৬০), মোস্তফা (৫০), জবেদ আলী (৩২), আনন্দ (১৮), আরাফাত (১৮) ও আবু বক্কর সিদ্দিক (৫০) রয়েছেন। তাঁদের সবাইকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। হামলায় আবু সাঈদ নামের একজন মারা যান।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জিয়া মঞ্চের নবগঠিত ঢাকা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাভার থানা কমিটির সদস্যসচিব জাকির হোসেনের সঙ্গে বনগাঁও ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাবুল হোসেনের বিরোধ দীর্ঘদিনের। জমি আর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত বছর ৫ আগস্টের পর দুই পক্ষের মধ্যে এই বিরোধের সৃষ্টি হয়। বিরোধ চরম আকার ধারণ করলে জাকির হোসেন ও তাঁর লোকজনের সঙ্গে পাল্লা দিতে না পেরে বাবুল হোসেন প্রায় চার মাস আগে এলাকা ছেড়ে চলে যান।
তাঁরা জানান, টানা চার মাস পর বাবুল হোসেন গতকাল এলাকায় ফেরেন। খবর পেয়ে গতকাল দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জাকির হোসেনের নেতৃত্বে তাঁর লোকজন বাবুল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। বাবুল হোসেন তখন বেরাইদ এলাকায় অবস্থান করছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সজীব হোসেন বলেন, জাকির হোসেনের লোকজনের কাছে বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র ছিল। ওই সব অস্ত্র দিয়ে তারা বাবুল হোসেনের ওপর হামলা চালালে আবু সাঈদসহ স্থানীয় বাসিন্দারা তাঁকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় জাকির হোসেনের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে বাবুল হোসেন ও তাঁর চাচাতো ভাই আবু সাঈদসহ ৯ জন আহত হন।
সজীব হোসেন আরও বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পথে আবু সাঈদ মারা যান। তাঁর মাথায় অনেকগুলো কোপের আঘাত ছিল। অন্য ব্যক্তিদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একটি রাজনৈতিক দলের স্থানীয় একজন নেতা ও একজন জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, এক বছরের বেশি সময় ধরে জাকির হোসেন ও তাঁর লোকজন এলাকায় জমি দখলসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে এলাকায় আধিপত্য বজায় রেখেছিলেন। গত বছর ৫ আগস্ট পটপরিবর্তনের পর তিনি বিএনপির পরিচয়ে এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া নিশ্চিত করেছেন, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যা ও হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী, এক পুরুষ ও এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়...
১৩ মিনিট আগে
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে।
২৯ মিনিট আগে
মাস পেরিয়ে বছর যায়, বছর পেরিয়ে যুগ। সরকার আসে, সরকার যায়—তবু আলোর মুখ দেখে না মেহেরপুরের সদর উপজেলার হিতিমপাড়া ও গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের ভৈরব নদ ওপর সেতু। বছরের পর বছর বাঁশের সাঁকোই দুই উপজেলার মানুষের পারাপারের একমাত্র ভরসা...
৪১ মিনিট আগে
সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে এবং ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে