‘আমরা এখন কোন পথ দিয়ে ঘর থেকে বের হব? প্রতিবেশী জোর করে আমাদের যাতায়াতের পথে ঘর তুলে আমাদেরকে ঘরবন্দী করে রেখেছে। আমাদের এখন বাড়ি থেকে বাইরে বের হতে হলে, এখন আমার স্বামীর কবরের ওপর দিয়ে বের হতে হবে’
কথাগুলো গোপালগঞ্জের কোটালীপাড়ার কান্দি ইউনিয়নের করফা গ্রামের মৃত মহসিন গাজীর স্ত্রী পেয়ারা বেগমের (৬৩)।
এ ঘটনায় পেয়ারা বেগম বাদী হয়ে গতকাল রোববার কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিবেশী মিল্লাত শেখ (৪০) ও মিল্লাতের ভগ্নিপতি ফয়সাল শেখ (৪৫) তাঁর জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন। সেই সঙ্গে তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
স্থানীয়রা বলছে, পেয়ারা বেগম তাঁর ছেলে-মেয়েদের নিয়ে দীর্ঘদিন ধরে স্বামীর ভিটায় ৫৭ শতাংশ জায়গার ওপর পাকা ভবন নির্মাণ বসবাস করে আসছেন। গত কয়েক মাস ধরে একই গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে প্রভাবশালী মিল্লাত শেখ ও টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মৃত লুৎফর রহমান শেখের ছেলে ফয়সাল শেখ এই বসতভিটার ৩৮ শতাংশ জায়গা নিজেদের বলে দাবি করেন।
এরই সূত্র ধরে গত শুক্রবার (৫ মে) মিল্লাত শেখ ও ফয়সাল শেখ লোকজন নিয়ে পেয়ারা বেগমের বাড়ির প্রবেশ পথে ঘর তুলে তাদের যাতায়েতের পথ বন্ধ করে দেন। এর ফলে গত তিন দিন ধরে ওই পরিবারের ৯ জন সদস্য ঘরবন্দী অবস্থায় রয়েছে। তারা এখন তাদের জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে পারছে না।
পেয়ারা বেগমের ছেলে মিন্টু গাজী (৩৫) আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের পৈতৃক ভিটায় বসবাস করছি। এখানে রয়েছে আমার বাপ দাদার কবর। মিল্লাত শেখ ও ফয়সাল শেখ অবৈধভাবে, জোর করে আমার এই বাপ-দাদার ভিটার ৩৮ শতাংশ জায়গা দখল করে নিয়েছে। এ বিষয়ে আমরা আদালতে মামলা করেছিলাম। আদালত ২০ ফেব্রুয়ারি আমাদের পক্ষে রায় দিয়েছেন। তারা সেই রায়কে অমান্য করে জোরপূর্বক ঘর তুলে আমাদের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে।’
মিন্টু গাজীর স্ত্রী মিম আক্তার (২০) আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের যাতায়াতের পথে ঘর তোলার সময় আমরা বাঁধা দিয়েছিলাম। এই বাঁধা না মেনে মিল্লাত শেখ ও ফয়সাল শেখ তাদের লোকজন নিয়ে জোর করে ঘর তুলেছে। আমরা বাঁধা দিলে তারা তখন আমাদেরকে মারধর ও জীবননাশের হুমকি দেয়। আমরা এই সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে অভিযুক্ত মিল্লাত শেখের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পেয়ারা বেগম বা তাঁর ছেলে মিন্টু গাজীর জায়গা দখল করিনি। আমরা গত শুক্রবার আমাদের কেনা জায়গায় ঘর নির্মাণ করেছি।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পেয়ারা বেগমের একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটির তদন্ত করে সত্যতা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে