রাজধানীর সোনারগাঁওয়ে আজ শুক্রবার টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন এর কার্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প আয়োজন করে টুথ ফেইরি ফাউন্ডেশন।
দাঁতের সুরক্ষা নিয়ে কাজ করা ডেন্টাল পেশাজীবীদের স্বেচ্ছাসেবি সংগঠন ‘টুথ ফেইরি ফাউন্ডেশন’ আয়োজিত এই ডেন্টাল ক্যাম্পে প্রায় ২০০ জন টিভি ক্যামেরা জার্নালিস্ট বিনামূল্যে দাঁতের সেবা পান। তারা তাঁদের দাঁতের রোগ সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। ১০ জন অভিজ্ঞ ডেন্টাল সার্জন এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন। আয়োজনের সহযোগী ছিল ‘টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন’। ক্যামেরা জার্নালিস্টদের জন্য কমিউনিটি বেইজড ডেন্টাল প্রোগ্রাম এটি।
টুথ ফেইরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আলভী রহমান বলেন, ‘মুখ ও দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতি ও প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেবার পাশাপাশি বিনামূল্যে চেকআপ ও টুথপেস্ট বিতরণ কর্মসূচির মাধ্যমে আমাদের সাংবাদিক ভাই ও বোনদের সুস্বাস্থ্য কামনায় আজকের এই উদ্যোগ নিয়েছি। আশা করি এভাবে ধীরে ধীরে আমরা দেশের সবাইকে দাঁত ও মুখের যত্ন নিতে সচেতন করতে পারব।’
টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েনের সভাপতি শেখ মাহাবুব আলম বলেন, ‘টিভি ক্যামেরা জার্নালিস্টদের জন্য টুথ ফেইরি ফাউন্ডেশনের এই আয়োজন আমাদের দাঁতের সুরক্ষার পাশাপাশি পেশাগত জায়গায়ও ভুমিকা রাখবে। একদিকে যেমন আমরা দাঁতের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হলাম, একইভাবে আমরাও আমাদের সাংবাদিকতার মাধ্যমে সুরক্ষা সচেতনতার বিষয়টি গণমানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারব।’
এই ক্যাম্পের সঞ্চালক এবং টুথ ফেইরি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ডা. রিজওয়ান হিমেল বলেন, প্রতি ছয় মাস অন্তর অন্তর দাঁত ও মুখগহ্বর এর স্বাস্থ্য চেক আপ খুবই জরুরি। আমরা চেষ্টা করি আমাদের ক্যাম্পগুলোর মাধ্যমে সাধারণ জনগণকে এ ব্যাপারে জানাতে এবং নিজের দাঁত-সুরক্ষার ব্যাপারে আগ্রহী করে তুলতে।
মেডিপ্লাসের সৌজন্যে এই ক্যাম্পে স্বতঃস্ফূর্ত সেবাগ্রহণকারী সবাইকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রসঙ্গত, কয়েকজন ডেন্টাল সার্জনের উদ্যোগে প্রতিষ্ঠিত টুথ ফেইরি ফাউন্ডেশন ২০১২ সাল থেকে দাঁতের যত্ন সংক্রান্ত সামাজিক সচেতনতা নিয়ে কাজ করছে। সংগঠনটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশা মুখগহ্বর এর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে থাকে।

পাবনার চাটমোহরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোরাব আলী (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার পৌনে ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগে
দুর্গম পাহাড়ি এলাকায় চলাচল এমনিতেই কঠিন। কখনো খাড়া উঁচু নিচু পাহাড়, কখনো ছড়া পেরিয়ে মাইলের পর মাইল হেঁটে স্কুল, কলেজ, বাজার বা শহরে যেতে হয় এলাকাবাসীর। নারী, শিশু, অসুস্থদের জন্য এই পথ পার হওয়া যেন আরও কঠিন।
৩ মিনিট আগে
হবিগঞ্জ শহরে প্রধান সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌরসভা ও জেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয় শতাধিক অবৈধ স্থাপনা।
৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাসির উদ্দিন ও তাঁর শিশু কন্যা সাফা মারওয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় নন্দনপুর পশ্চিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নাসির উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৫ মিনিট আগে