
নরসিংদীর রায়পুরায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক বিশাল (৩২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতের বন্ধু ইমাম হোসেন সজল গুরুতর আহত হয়েছেন।
মৃত ওমর ফারুক বিশাল বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংকের কর্মকর্তা নুরুল হকের ছেলে। তিনি অনলাইন নিউজ পোর্টাল নিউজজিটোয়েন্টিফোর.কম-এর সাংবাদিক ছিলেন।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সজল তাঁর মোটরসাইকেলে করে মরজাল বাসস্ট্যান্ডের উদ্দেশ্য রওনা দেন। পথে মরজাল বাসস্ট্যান্ড এলাকার কাছাকাছি পৌঁছালে ভৈরবগামী একটি বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান বিশাল। এ সময় তাঁর বন্ধু সজল গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের জানাজা স্থানীয় ধুকুন্দী স্কুলমাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, কাভার্ড ভ্যানের পেছনের চাকায় রক্তের ছাপ রয়েছে। ওই চাকায় পিষ্ট হয়েই বিশাল মারা গেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। তবে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালকের বিরুদ্ধে মামলা করা হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে