
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। নির্বাচিত এই প্রার্থী পাপুয়া নিউগিনির নাগরিক হওয়ায় আইন অনুয়ায়ী তার প্রার্থিতা অবৈধ এবং তাকে বিজয়ী ঘোষণা করে প্রকাশিত গেজেট বাতিলের আহ্বান জানিয়েছেন এই আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কাজিম উদ্দীন আহমেদ।
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ময়মনসিংহ-১১ ভালুকার স্বতন্ত্র এমপি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ-এর দ্বৈত নাগরিকত্বের জন্য প্রার্থিতা বাতিল, গেজেট ও শপথ বাতিল বিষয়ে মহামান্য হাইকোর্টের দ্বৈত বেঞ্চের রুল এবং ডিরেকশন প্রসঙ্গে সংবাদ সম্মেলন— এসব অভিযোগ করেন কাজিম উদ্দীন ৷
কাজিম উদ্দীন বলেন, পাপুয়া নিউগিনির নাগরিক মোহাম্মদ আবদুল ওয়াহেদের প্রার্থিতা এবং নির্বাচনের বৈধতাকে চ্যালেঞ্জ করে আমার পক্ষে আইনজীবী একটি রিট পিটিশন দায়ের করে। গত বুধবার এই রিটের শুনানি হয় এবং মাননীয় হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ইকবাল কবির এবং বিচারপতি এস, এম, মনিরুজ্জামান শুনানিতে সন্তুষ্ট হয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনকে মোহাম্মদ আবদুল ওয়াহেদের নির্বাচনে অংশগ্রহণ, প্রার্থিতা এবং অযোগ্যতার অভিযোগের তদন্ত কেন করা হবে না, ৯ জানুয়ারির নির্বাচনী গেজেট কেন স্থগিত করা হবে না এবং কাজিম উদ্দিন আহমেদকে কেন সংসদ সদস্য হিসেবে ঘোষণা করা হবে না। এই মর্মে একটি রুল ইস্যু করেন। এছাড়াও মাননীয় হাইকোর্ট ডিভিশন বাংলাদেশ নির্বাচন কমিশনকে আগামী ৪ সপ্তাহের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেন।
সংবদ সম্মেলনে কাজিম উদ্দিনের আইনজীবী রাগিব কবির বলেন, বাংলাদেশের সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদ এবং নাগরিকত্ব আইন অনুসারে যেসব দেশ দ্বৈত নাগরিকত্বের তালিকায় নাই, সেসব দেশের নাগরিকত্ব গ্রহণের কারণে বাংলাদেশের নাগরিকত্ব সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যাবে এবং বিদেশি নাগরিকত্ব ত্যাগ করে নতুন করে বাংলাদেশের নাগরিকত্ব নিতে হয়। উনি সেটা নেন নাই। তাই তিনি অবৈধভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং নির্বাচিত হয়েছেন। আমরা প্রমাণ হিসেবে ওয়াহেদ সাহেবের পাপুয়া নিউগিনির পাসপোর্ট নাম্বার ও তাঁর ট্রাভেল স্টোরি জমা দিয়েছি নির্বাচন কমিশনে। আশা করি উচ্চ আদালতের নির্দেশনা তারা উপযুক্ত ব্যবস্থা নেবে।
অভিযোগের বিষয়ে জানতে মোহাম্মদ আবদুল ওয়াহেদকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেন নাই। ইমোতে মেসেজ করলেও তিনি কোনো জবাব দেন নাই।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
২ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে