
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সবকিছু হ্যান্ডেল করতে চাই। কঠিনভাবে দমন করতে চাই না।’
আজ রোববার (২৭ জুলাই) দুপুরে সাভারের আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে গণ বিশ্ববিদ্যালয় আয়োজিত জুলাই স্মৃতিচারণা ও আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমি বলতে পারি, ইলিশের সরবরাহ বাড়লে বাজারে দাম কমবে। ইলিশের সরবরাহ বাড়লে যদি বাজারে দাম না কমে, তাহলে বুঝতে হবে, এখানে সিন্ডিকেট কাজ করছে। তাহলে বুঝতে হবে, এখানে বাজারব্যবস্থার মধ্যে ত্রুটি আছে। সেটা করার জন্য বাজারে আড়তদারদের সঙ্গে আমরা প্রতিদিন কথা বলছি। আমরা বলছি, এটা কোনো অবস্থাতেই এক কেজির ইলিশ যাতে ১৫০০ টাকার ওপরে না হয়। হাজারের নিচে রাখতে পারলে আরও খুশি হতাম।’
উপদেষ্টা আরও বলেন, সত্যিকারের ইলিশের স্বাদ হয় ৭০০-৯০০ গ্রামের ইলিশের মধ্যে। এটা ওরা বলে আরকি। বড় ইলিশ যারা খেতে চায়, তারা বেশি দাম দিয়ে খাবে। সেটা অন্য ব্যাপার। আমি খুবই চাচ্ছি, ইলিশের সরবরাহ বাড়ুক এবং আমাদের দেশের মানুষ খাক। বিদেশে আমরা পাঠাচ্ছি শুধু দুটো দেশে। সেটা হলো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে।
অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হোসাইনসহ রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাজধানীর মানিকদীতে আবাসন প্রকল্প এলাকায় অন্তত তিনবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জমির দখল ও পাল্টা দখল নিয়ে আবাসন কোম্পানিগুলো এই সংঘর্ষে জড়ায়। এসব আবাসন কোম্পানির পেছনে ক্ষমতাধর ব্যক্তি ও রাজনীতিকেরা রয়েছেন।
৬ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে গাঁজাসহ মাজেদা বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি চন্দ্রিমা হাউজিং এলাকার একটি বহুতল ভবন থেকে তাঁকে আটক করা হয়।
১৪ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের করা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার আসামিদের বয়স, গ্রেপ্তারের কারণ ও সময় এবং চিকিৎসা-সংক্রান্ত নথিতে অসঙ্গতি পেয়েছেন আদালত। মামলার নথিতে তদন্তকারী কর্মকর্তার নাম, পদবি, সিল ও স্বাক্ষর ব্যবহারের ক্ষেত্রেও ত্রুটি ধরা পড়েছে।
১৪ মিনিট আগে
আকাশপথ ব্যবহারের জটিলতা কাটিয়ে অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বালানি বাংলাদেশে আসছে। অক্টোবর থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুরু করছে রাশিয়া। আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম এক বিবৃতিতে বিষয়টি
১৮ মিনিট আগে