একের পর অপরাধ করে শেষমেশ পুলিশের কাছে কুপোকাত হয়েছেন ভিলেন মিশা সওদাগর—এমন ঘটনা সিনেমায় বহুবার দেখানো হয়েছে। বাস্তবেও এমন একটি ঘটনার দেখা পাওয়া গেল এবার। তবে তা প্রীতি ফুটবল ম্যাচে।
আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেস মাঠে চলচ্চিত্রাঙ্গনের তারকা ও পুলিশ সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে গোলকিপার মিশা সওদাগরকে দুবার পরাহত করে গোল দেয় পুলিশ। ম্যাচের প্রথম ও দ্বিতীয়ার্ধে হওয়া দুটো গোলই আসে তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) মহিউদ্দিন আহমেদের পা থেকে।
কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও চলচ্চিত্রাঙ্গনের তারকারা এসে পৌঁছান সাড়ে ৪টার পর। পৌনে ৫টার পর শুরু হয় ম্যাচ। দুই অর্ধ মিলিয়ে আধা ঘণ্টার মতো চলে ম্যাচটি।
ম্যাচ শেষে মিশা সওদাগর সাংবাদিকদের বলেন, ‘আগে থেকেই কথা ছিল আমাদের হারতে হবে। দেশের মানুষের জন্য কাজ করছে পুলিশ, মাদকসহ সমাজের বিভিন্ন অপরাধ দমন করছে তারা। এ জন্য আমরা আজ তাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে এসেছি।’
আর তেজগাঁও বিভাগের ডিসি শহীদুল্লাহ্ বললেন, ‘হার-জিত বড় কথা নয়, সম্প্রীতি ছড়িয়ে দিতেই আমাদের এ আয়োজন।’
চলচ্চিত্রাঙ্গনের তারকাদের দলে ছিলেন ডিপজল, রুবেল, জায়েদ খান, আলেকজান্ডার বো, নিরব, সম্রাট, বিলাস, জয়, ইমন, সুব্রত, সানজুজন, বাপ্পী ও ওমর সানি। এ দলের অধিনায়কত্ব করেন মিশা সওদাগর।
অন্যদিকে পুলিশ দলে অধিনায়কত্ব করেন তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। এ দলে ছিলেন তেজগাঁও মোহাম্মদপুর ও হাতিরঝিল থানার পুলিশ কর্মকর্তারা। ম্যাচ পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ফুটবলার জালাল। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
২ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
২ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
২ ঘণ্টা আগে