
রাজধানীর বনশ্রী এলাকার মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খালি জায়গায় পশুর হাট বসানোর ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বনশ্রীর স্থানীয় বাসিন্দা মো. শাহাব উদ্দিন শিকদারের করা রিটের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
গতকাল সোমবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার রুলসহ এ আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ ও জহিরুল ইসলাম।
আজ মঙ্গলবার আইনজীবী জহিরুল ইসলাম আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘আবাসিক এলাকায় গরুর হাট বসানো যায় না। এর পরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইজারা বিজ্ঞপ্তি দিয়েছে। বিষয়টি নিয়ে রিটের পর হাইকোর্ট পশুর হাট বসানোর ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন এবং রুল জারি করেছেন।’
স্থানীয় সরকার সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞার সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে পাঁচ জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বন বিভাগ। গতকাল বুধবার রাতে সুন্দরবনের ত্রিকোনা আইল্যান্ড থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ট্রলারে থাকা আনুমানিক ৮ কেজি ইলিশ মাছ ও জাল জব্দ করা হয়।
৪ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে থুথু ফেলতে মাথা বাইরে বের করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার ধাক্কায় সড়কে পড়ে যান ইমু আক্তার (২৫)। পরে একটি অজ্ঞাত ট্রাক তাঁকে পিষ্ট করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৮ মিনিট আগে
নরসিংদীর মাধবদীর কোতালীরচর মুন্ডাতলা এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় চার এলাকাবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। তারা মামলা প্রত্যাহার, মাদক ব্যবসা বন্ধ, হয়রানি রোধ এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
২৬ মিনিট আগে
যশোরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল-আমিন শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৩০ মিনিট আগে