
বৈষম্যবিরোধী আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীকে রাজনৈতিক ব্যবহারমুক্ত ও সংস্কারে আন্দোলনের নেতৃত্ব দেওয়া পুলিশের নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমানকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন তাদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান।
তাঁদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরির অভিযোগ এনে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এই রিমান্ডে নেওয়া হয়। শাহজাহানপুর থানায় গত ১৫ সেপ্টেম্বর পুলিশের পক্ষ থেকে এই মামলাটি দায়ের করা হয়। ১৬ সেপ্টেম্বর দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খায়রুল ইসলাম।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি শোয়াইবুর রহমান ও সজীব সরকার ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছেন। এ ছাড়া জনসাধারণের সেবা বাধাগ্রস্ত ও বিনষ্ট করার জন্য আসামিরা উসকানিমূলক বার্তা পোস্ট করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার মাস্টারমাইন্ড কে, সেটি খুঁজে বের করার জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
অপরদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। আসামিপক্ষ থেকে বলা হয়, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত শোয়াইবুর রহমান ও সজিব সরকারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রবাসী রবিন ঢালীর স্ত্রী স্বর্ণালংকার, নগদ অর্থ ও মুঠোফোন নিয়ে চলে গিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন—এমন অভিযোগে আদালতে মামলা করেছেন রবিনের বাবা আমিরুল ঢালী। অভিযোগ অস্বীকার করে লামিয়ার দাবি, প্রথম স্বামীকে তালাক দিয়েই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন।
৬ মিনিট আগে
স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তিন সহপাঠী। কিন্তু স্কুলে না গিয়ে অটোরিকশায় পৌঁছে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকায় যাওয়া। তবে অপরিচিত এলাকায় গিয়ে পথ হারিয়ে শেষ পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি তারা।
১৭ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক দেলোয়ার হোসেন মৃধার চলাচলের রাস্তা বন্ধ ও জমি দখলের চেষ্টার অভিযোগে নাছিমা বেগম ও সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবী মামলাটিকে পরিকল্পিত ও মিথ্যা বলে দাবি করেছেন।
২১ মিনিট আগে
জ্যোৎস্না বেগম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামে মো. বেল্লাল আকনের বাসায় কাজ করতেন। রাজু সিকদার তাঁর স্বামী পরিচয়ে প্রায়ই ওই বাসায় যেতেন। ২০১৮ সালের ২৪ নভেম্বর জ্যোৎস্নার সঙ্গে বেল্লালের স্ত্রী মাকসুদা বেগমের কথা-কাটাকাটি হয়।
২৬ মিনিট আগে