
মানিকগঞ্জের হরিরামপুরে ক্রিকেট খেলার সময় বাগ্বিতণ্ডার জেরে রুবেল শিকদার (৩০) নামের এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে দুই তরুণের বিরুদ্ধে। গত রোববার রাতে উপজেলার বলড়া ইউনিয়নের দানিস্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর-এ আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় লোকজন জানান, উপজেলার চাঁদপুর মাঠে ক্রিকেট খেলায় বল কম বা বেশি করা নিয়ে বলড়া ইউনিয়নের দানিস্তপুর গ্রামের রুবেল শিকদারের (৩০) সঙ্গে রিফাত (২০) ও আবিদের (২১) বাগ্বিতণ্ডা হয়। খেলার মাঠে মীমাংসা হলেও পরে রোববার রাতে দানিস্তপুর কবরস্থানের সামনে রিফাত ও আবিদ দেশি অস্ত্র নিয়ে রুবেলের ওপর হামলা করেছেন।
রুবেল শিকদার বলেন, ‘চাঁদপুর মাঠে ক্রিকেট খেলার সময় একেকজনের দুই ওভার বা তিন ওভার বল করা নিয়ে আমার সঙ্গে একই এলাকার আবিদ ও রিফাতের বাগ্বিতণ্ডা হয়। এ বিষয় মাঠেই মীমাংসা হয়। পরে রোববার রাতে আমি বাড়ি ফেরার পথে আমার পথ রোধ করে আবিদ ও রিফাত দেশি অস্ত্র নিয়ে হামলা করে। এতে আমার কপালের পাশে ৮টা সেলাই দিতে হয়েছে। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। থানায় অভিযোগ দিয়েছি।’
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফয়সাল মোস্তফা বলেন, ‘গতকাল রোববার রাত ১০টার দিকে রুবেল স্বাস্থ্য কমপ্লেক্সে এলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জখম থাকায় কপালের পাশে ৮টি সেলাই দেওয়া হয়েছে। তাঁর পা ও হাতেও আঘাত করা হয়েছে। তিনি চিকিৎসাধীন।’
আবিদ ও রিফাত বলেন, খেলার মাঠে রুবেলই আমাদের ওপর হামলা করেছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে