ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান।
আজ বুধবার ডিএমপি সদর দপ্তর থেকে দেওয়া এক আদেশে তাঁদের বদলির কথা জানানো হয়।
ওই আদেশে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মাহিদ উদ্দিনকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে বদলি করা হয়েছে; লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে গোয়েন্দা পুলিশে (ডিবি) এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে।
আরেক আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকারকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে। ডিএমপির অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
একই আদেশে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা–দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়কে ডিএমপির গোয়েন্দা শাখা–উত্তরে বদলি করা হয়েছে। সেই সঙ্গে গোয়েন্দা–উত্তরের যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে।

ফরিদপুরের সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর হাত ও পায়ে থাকা বিভিন্ন চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি সনাতন ধর্মাবলম্বী...
৭ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে একটি পরিত্যক্ত বাড়ির ঘরের তীরে (আড়ায়) গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইউছুফ আলী (৩২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পথচারীরা দুর্গন্ধ পেয়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে মরদেহটি দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
৩৩ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুরে মেয়েজামাইয়ের কুড়ালের আঘাতে সাহারা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত শাহেদ বিশ্বাস (৪৪) ও তাঁর মা ও তৃতীয় স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহগুলো কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১০টার দিকে চারজনের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশীষের ভাড়া বাসায় পৌঁছায়। পরে আফসানা শারমীন ও আকরাম হোসেনের মরদেহ তাঁর শ্বশুরবাড়ি থানা পাড়ায় নেওয়া হয়।
১ ঘণ্টা আগে