Ajker Patrika

বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার গ্রেপ্তার ‎

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার গ্রেপ্তার ‎
বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদ ওরফে গলাকাটা কাউসার। ছবি: সংগৃহীত

‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ১২ মামলার এজাহারনামীয় আসামি বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদ ওরফে গলাকাটা কাউসারকে (৪৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগ।

‎ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত কাউসারের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ১২টি মামলা রয়েছে। এ ছাড়া গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে কাউসার ঢাকা মহানগরীতে সম্প্রতি যুবলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছে বলে স্বীকার করেছে।

‎‎গ্রেপ্তার কাউসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত