
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী খন্দকার আবু তালহা হত্যা মামলার প্রধান আসামি আবদুর রহমান ওরফে মো. মিলনকে (২৮) গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা-পুলিশ। মিলন রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন) রাত ১১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিলনকে গ্রেপ্তার করা হয়।
যাত্রাবাড়ী থানা জানিয়েছে, গ্রেপ্তারকৃত মিলন রাজধানীর টিকাটুলির আর কে মিশন রোড এলাকায় ছিনতাইকারীর হাত থেকে একজনকে রক্ষা করতে গিয়ে নিহত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী খন্দকার আবু তালহা হত্যা মামলার প্রধান আসামি।
পুলিশ আরও জানায়, মিলনের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
২০১৭ সালের ৮ অক্টোবর সকালে টিকাটুলিতে নিজ বাসার গলিতে প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র খন্দকার আবু তালহা (২২)। তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। ঘটনার দিন ছিল রোববার। সেদিন সকাল সাড়ে ৬টার দিকে ওয়ারীর টিকাটুলি কেএম দাস লেনের নিজ বাসা থেকে বের হন তিনি। আশুলিয়া ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশে বের হয়েই বাসার পাশে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তালহা।
তালহার গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়ার দেওড়া গ্রামে। তালহা হোস্টেলে থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ঢাকার আশুলিয়া ক্যাম্পাসে পড়াশোনা করতেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। তাঁর বাবা আবু রিয়াজ মো. নূর উদ্দিন খন্দকার একসময় গার্মেন্ট ব্যবসায়ী ছিলেন। ওই ঘটনায় জড়িত থাকার বিষয়ে এলাকার শীর্ষ ছিনতাইকারী লিটু ও হিরা ও আসলামসহ পাঁচ-ছয়জনের নাম উঠে আসে।
আবু তালহা হত্যায় জড়িত থাকার অভিযোগে এর আগেও আবদুর রহমান ওরফে মিলনকে গ্রেপ্তার করা হয়। ২০১৭ সালের ১৭ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে কাপ্তানবাজার এলাকা থেকে তালহা হত্যার মামলার আসামি আবদুর রহমান ওরফে মিলন এবং বেল্লাল হোসেন ওরফে সবুজকে গ্রেপ্তার করে ওয়ারী থানা-পুলিশ। গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে তালহার ব্যবহৃত মানিব্যাগসহ আরও কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালহাকে হত্যার দায় স্বীকারও করেন তাঁরা। তবে গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পান আবদুর রহমান ওরফে মিলন। ফিরে আসেন পুরোনো পেশা ছিনতাই ও মাদক ব্যবসায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কয়েক বছর বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
৬ ঘণ্টা আগে
খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৬ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
৬ ঘণ্টা আগে
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
৬ ঘণ্টা আগে