নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি আজকে স্পষ্টভাবে বলতে চাইছি, তৈমুর আলম খন্দকার বিএনপির প্রার্থী না। সে গডফাদার শামীম ওসমান, সেলিম ওসমানের প্রার্থী। শামীম ওসমান তাঁকে প্রার্থী করেছে। যদি সে বিএনপির প্রার্থী হতো তাহলে সে ধানের শীষ নিয়ে নামতো। উনি গডফাদারের প্রার্থী, শামীম ওসমানের প্রার্থী। নতুন করে আবার উত্থান হতে শুরু করেছে।’
শনিবার সকালে বন্দরের ২৪ নম্বর ওয়ার্ডে প্রচার প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
আইভী বলেন, ‘আমি এত দিন বলেছি, আমি একটা দল করি। আমি দলের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করেছি। সুতরাং জনস্রোত আমার সঙ্গে থাকবে। জনতাই আমার শক্তি। নারায়ণগঞ্জের অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। গডফাদার, সন্ত্রাসীদের যেভাবে শক্ত হাতে দমন করেছি ঠিক একই ভাবে দন্তবিহীন বাঘকে শক্ত হাতে দমন করতে চাই। আমরা হাতিকেও দমন করতে চাই, সন্ত্রাসীকে দমন করতে চাই। আমার পাশে আসুন। আমাকে ভোট দিন, সাপোর্ট করুন। আমরা শান্তিময় সবুজ সুন্দর নারায়ণগঞ্জ গড়ব একসঙ্গে।’

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট দীর্ঘদিনের। চলতি অর্থবছরে এই সংকট আরও প্রকট হয়েছে। প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় নেই বহু জরুরি ওষুধ। গত অর্থবছরে ওষুধ ও কেমিক্যাল কেনায় প্রায় ৬০ কোটি টাকার চাহিদা দেওয়া হলেও বরাদ্দ মিলেছে মাত্র ৮ কোটি ২৩ লাখ ৯৪ হাজার টাকা।
৮ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
২ ঘণ্টা আগে
সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২ ঘণ্টা আগে