
টাঙ্গাইলের মির্জাপুরে এক ব্যক্তিকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে এক নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওই নারী ভুক্তভোগীর স্ত্রী।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া গ্রাম থেকে অপহৃত আব্দুর রহিমকে উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তবে চক্রের মূল হোতা রাকিব হোসেন (১৮) পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মীর দেওহাটা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে হাসান মোল্লা (৩৪), মৃত আতোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫), রহিম সিকদারের ছেলে জহিরুল ইসলাম (২৪), কোদালিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মো. রানা (২০), বহুরিয়া গ্রামের মঙ্গল সিকদারের ছেলে আরিফ (৩৩) এবং গাজীপুর জেলার কালিয়াকৈরের তালচানা গ্রামের আকলিমা বেগম (৪০)।
পুলিশ জানায়, একসময় একটি ইটভাটায় কাজ করার সময় আকলিমা ও আব্দুর রহিমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা বিয়ে করেন। পরে ইটভাটার কার্যক্রম বন্ধ হয়ে গেলে আব্দুর রহিম নিজ এলাকায় ফিরে যান। সেখানে তাঁর আরও এক স্ত্রী রয়েছে। প্রায় ছয়-সাত মাস ধরে আকলিমার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন রহিম।
পরে আকলিমা তাঁকে শায়েস্তা করতে পরিকল্পনা করেন। তিনি ফোন করে রহিমকে মির্জাপুরে আসতে বলেন। রহিম তাঁর ভাড়া বাসায় আসার পরপরই রাকিবের নেতৃত্বে অন্যরা তাঁকে মারধর করেন এবং পালপাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে জিম্মি করেন। এরপর রহিমের স্বজনদের ফোন করে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
অপহৃত রহিমের স্বজনেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় এবং রহিমকে উদ্ধারসহ ছয়জনকে গ্রেপ্তার করে।
ওসি রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এলাকায় মাদকবিরোধী কমিটির নেতৃত্ব দিতেন। তবে গোপনে তাঁরা অপহরণ, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে আজ আদালতে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে