
ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। আগে প্রতি লিটার পানি গ্রাহকেরা ৪০ পয়সা দিয়ে কিনতেন। আজ মঙ্গলবার থেকে প্রতি লিটার কিনতে হচ্ছে ৮০ পয়সা করে। প্রতি লিটার পানির মূল্য ৭০ পয়সা ধার্য করা হয়েছে। এর সঙ্গে ভ্যাট যুক্ত হবে ১০ পয়সা।
ওয়াসার কর্মকর্তারা বলছেন, ‘বর্তমান বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম সহিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুতের দাম বাড়ার কারণে পানির দাম বাড়ানো হয়েছে।’ তিনি বলেন, ‘বাইরে এক লিটার পানি ২০ টাকা, আর ঢাকা ওয়াসার পানি মাত্র ৮০ পয়সা। এর চেয়ে কম টাকা হয় নাকি! বাংলাদেশে দুইটা জিনিস সস্তা, একটা হচ্ছে হিস্টাসিন ওষুধ, আরেকটা হচ্ছে ওয়াসার পানি।’
জানা গেছে, ঢাকার যেসব এলাকায় পানির মান খারাপ সেসব এলাকায় সুপেয় এ পানির চাহিদা ব্যাপক। কম সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম বুথ প্রকল্প।
তবে ঢাকা ওয়াসা হঠাৎ পানির দাম বাড়ানোর কারণে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকেরা। তাঁদের অভিযোগ, ঢাকা ওয়াসা বাসাবাড়িতে যে পানি সরবরাহ করে তা বিশুদ্ধ নয়। গ্যাস পুড়িয়ে পানি ফুটিয়ে পান করতে হয়। এমন অবস্থায় ওয়াটার এটিএম বুথের বিশুদ্ধ পানি জনপ্রিয় হয়। কিন্তু এক লাফে পানির দাম ৫০ শতাংশ বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।
তবে ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম বুথ প্রকল্পের পরিচালক ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রামেশ্বর দাস গণমাধ্যমকে বলেন, ‘শুরুতে শহরের নিম্নবিত্ত শ্রেণির লোকজনকে বিশুদ্ধ পানি দেওয়ার লক্ষ্যে এটিএম বসানো হয়েছিল। এটিএমের পানির মানের কারণে এখন সব শ্রেণির লোকজনই গ্রাহক হচ্ছেন। এই পানির গুণগত মান বোতলজাত পানির মতোই।’
২০২২ সালের ১৮ নভেম্বর রাজধানীবাসীকে কম খরচে বিশুদ্ধ পানি সরবরাহে ঢাকা ওয়াসার সঙ্গে যৌথভাবে ওয়াটার এটিএম বুথ স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাওয়ার্ড ফর করপোরেট এক্সিলেন্স (এসিই) পুরস্কার পেয়েছে ড্রিংকওয়েল নামে একটি সংস্থা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের চরগোরকপুর এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফ ফাউন্ডেশন।
৯ মিনিট আগে
যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সারা দেশের মতো খুলনায় পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবনগুলোয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ বাংলা
১২ মিনিট আগে
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহে উদ্যাপিত হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। জেলার প্রায় আড়াই হাজার মসজিদ ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
২০ মিনিট আগে
বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। পূর্বনির্ধারিত সময় আজ বৃহস্পতিবার সকাল ৭টায় প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান (রহ.) মাজার-সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।
২২ মিনিট আগে