Ajker Patrika

গোপালপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
গোপালপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবক মো. সোহাগ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সে ডুবাইল চেয়ারম্যান পাড়ার মো. মোশারফ হোসেনের ছেলে। 

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে হেঁটে ডুবাইল বাজারে যাওয়ার পথে পেছন দিক থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে মারাত্মকভাবে আহত হন মোশারফ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আজ শুক্রবার বিকেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে থানায় এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত