একই জমিতে অন্যান্য ফসলের সঙ্গে করলা চাষ করে নরসিংদীর বেলাব উপজেলার কৃষকদের ভাগ্যবদল হচ্ছে বলে জানাচ্ছেন তারা। অন্যান্য বছরের তুলনায় এবার দাম একটু বেশি হওয়ায় প্রান্তিক কৃষকের পাশাপাশি স্থানীয় পাইকারি বিক্রেতারাও লাভবান হচ্ছেন।
জানা যায়—বছর কয়েক আগে উপজেলার কৃষকেরা বিভিন্ন ফসলের সঙ্গে সাথী ফসল হিসেবে করলা চাষ শুরু করেন। প্রথমে স্থানীয় হাট-বাজারে এ ফসল বিক্রি করতেন। পরে করলা চাষের খবর ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা উপজেলার স্থানীয় বাজারগুলোতে আসতে শুরু করেন। ফলে তিতা করলা কৃষকের মুখে মিষ্টি হাসি ফুটিয়েছে। এখন প্রতিমণ করলা কৃষকেরা ১ হাজার ৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি করতে পারছেন।
উপজেলার নারায়নপুর ইউনিয়নের স্থানীয় বাজারগুলোতে সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে করলার প্রচুর চাহিদা এবং উৎপাদন বেশি হওয়ায় তাঁরা ভালো দামে বিক্রি করতে পারছেন।
ইউনিয়নের হোসেন নগর গ্রামের মো. ফরহাদ মিয়া বলেন, ‘আমি ৩০ শতাংশ জমিতে করলা চাষ করেছি। বাজারে করলার প্রচুর চাহিদা থাকায় আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি করতে পারতেছি।’
সাথী ফসল হিসেবে করলা চাষ করায় খরচের তুলনায় লাভ বেশি। এ ব্যাপারে দড়িকান্দি গ্রামের কৃষক মো. শাহজাহান মিয়া বলেন, ‘অন্য ফসলের ফাঁকে ফাঁকে সাথী ফসল হিসেবে আমরা করলা চাষ করি। এতে খরচ কম লাভ বেশি। বাজারে চাহিদাও বেশি। আশা করি ভালো টাকা বিক্রি করতে পারব।’
বাজারে চাহিদা বেশি থাকায় স্থানীয় অনেকে পাইকারি কিনে ঢাকায় এনে বেশি দামে বিক্রি করতে পারছেন। এ বিষয়ে পাইকারি সবজি ব্যবসায়ী মো. আব্দুস সাদেক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বেলাবরের করলার গুণগত মান ভালো। তাই এখান থেকে করলা কিনে ঢাকার বাজারে ভালো দামে বিক্রি করতে পারতেছি। দাম একটু বেশি হলেও চাহিদা থাকায় আমরা ঢাকায় নিয়ে বিক্রি করে লাভবান হচ্ছি।’
কৃষকেরা দেশি, হাইব্রিড ও সোনামুখীসহ বিভিন্ন জাতের করলা চাষ করে স্বাবলম্বী হচ্ছে উল্লেখ করে উপজেলা কৃষি উপসহকারী ফাতেমা বেগম বলেন, ‘কয়েক বছর ধরে করলা চাষ করে উপজেলায় কৃষকেরা নীরব বিপ্লব ঘটিয়েছেন। কৃষি অফিসের পরামর্শে উপজেলার অনেকেই এখন দেশি, হাইব্রিড, সোনামুখীসহ বিভিন্ন জাতের করলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন। আমরা কৃষকদের বিভিন্ন রকমের পরামর্শও দিয়ে থাকি। প্রতিদিন এখান থেকে প্রায় ১৫০ টন করলা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ মিনিট আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে