সারা দেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ নির্বাচন চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকা-১৭ আসনে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে পাঁচ কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ভোট দিয়েছেন ৩০ জন ভোটার।
সরেজমিনে ৬৫ নম্বর কেন্দ্রে ঘুরে জানা যায় এটি পুরুষদের জন্য। এখানে মোট ভোটার ২ হাজার ৬২১ জন। এই কেন্দ্রর পাঁচটি বুথ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ১ নম্বর বুথে ১২,২ নম্বর বুথে ছয়, ৩ নম্বর বুথে সাত, ৪ নম্বর বুথে তিন এবং ৫ নম্বর বুথে দুজন ভোট দিয়েছেন।
এই কেন্দ্রে নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। জানতে চাইলে নৌকা প্রতীকের এজেন্টরা বলেন, অন্য কোনো প্রার্থীর এজেন্ট আসেনি।

ঢাকা-১৭ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে নির্বাচন করছেন। আরও লড়ছেন ছয়জন প্রার্থী। বাংলাদেশ সুপ্রীম পার্টি (বি. এস. পি) থেকে একতারা মার্কায় লড়ছেন শাহ আলম, আম মার্কায় ন্যাশনাল পিপলস পার্টির মো. গোলাম ফারুক মজনু, কুলা মার্কায় বিকল্প ধারা বাংলাদেশের মো. আইনুল হক, সোনালী আঁশ মার্কায় তৃণমূল বিএনপির কাজী শফিউল বাশার, টেলিভিশন মার্কায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস. এম. আবুল কালাম আজাদ ও বেলুন মার্কা নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে