
রাজধানীর পান্থপথে মসজিদে জুতা চুরির পর প্রকাশ্যে ‘পিস্তল’ বের করে ভয় দেখানোর চেষ্টার সময় এক যুবককে আটক করেছে পুলিশ ও পথচারীরা।
আজ বুধবার দুপুরের দিকে পান্থপথের এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে। আটক ওই যুবকের নাম ইবতেশাম রহমান আলফি (১৮)। তিনি মোহাম্মদপুরে থাকেন। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার ওসি আক্তারুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত জোহরের নামাজের পর। এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের ভেতরের মসজিদে নামাজ পড়ে কয়েকজন যুবক বের হয়ে দেখেন, তাঁদের একজনের জুতা নেই। ওই যুবকেরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে এক সন্দেহভাজন যুবককে শনাক্ত করেন। বাইরে বেরিয়ে তাঁরা ফুটেজে দেখা যুবকের মতো একজনকে দেখে তাঁকে চ্যালেঞ্জ করেন। সন্দেহভাজন ওই যুবক তখন কোমর থেকে পিস্তল বের করে ভয় দেখালে তাঁরা পিছিয়ে যান।
এই অবস্থায় ওই রাস্তা দিয়ে রিকশায় যাওয়ার সময় একজন ‘ছিনতাইকারী’ বলে চিৎকার করেন। পরে পথচারীরা পিস্তলসহ ওই যুবককে আটকের চেষ্টা করে। পরে একপর্যায়ে পিস্তলসহ তাঁকে আটক করে পান্থপথ ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয় এবং কলাবাগান থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, আটক যুবকের দাবি, ‘পিস্তলটি’ খেলনা ছিল এবং টাকার প্রয়োজনে তিনি চুরি করেছেন।
কলাবাগান থানার ওসি আক্তারুজ্জামান বলেন, আটক যুবকের সঙ্গে পাওয়া পিস্তলটি খেলনা পিস্তল, কিন্তু দেখতে আসলের মতো মনে হয়। আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত, যাঁদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে, সেসব হত্যা মামলার তদন্তে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী, এসব মামলায় মরদেহের গোসল ও দাফনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ ও স্থান নির্দিষ্ট করছেন তদন্ত কর্মকর্তারা।
২ ঘণ্টা আগে
ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) নতুন অপারেটর নিয়োগপ্রক্রিয়া তিন বছরেও শেষ করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশেষ শর্ত, আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশে টেন্ডার কার্যক্রম দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে; সর্বশেষ আদেশে স্থগিতাদেশ বাড়ানো হয়েছে আগামী ২০ মে পর্যন্ত।
২ ঘণ্টা আগে
ব্রিটিশ শাসনামলে সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয় পণ্য সরবরাহের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এই রেলপথে সাধারণ যাত্রীরা চলতে শুরু করেন। ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় যাত্রীসংখ্যাও বৃদ্ধি পায়।
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংযোগস্থলে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতু চার বছরেও চালু হয়নি। সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না দুই জেলার মানুষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগে