রাজধানীর পান্থপথ থেকে আটক নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ওয়াহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে সাড়ে ১১টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ গোয়েন্দা কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন, পরীমণিসহ রিমান্ডে থানা অন্যদের জিজ্ঞাসাবাদে বারবার চয়নিকা চৌধুরীর প্রসঙ্গ এসেছে। তখন মনে হয়েছে চয়নিকা চৌধুরীর সঙ্গে কথা বলা প্রয়োজন। এর ধারাবাহিকতায় জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বেসরকারি একটি টিভিতে সাক্ষাৎকার দিয়ে বের হয়ে আসার পর রাজধানীর পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে হেফাজতে নেয় ডিবি। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
আরও পড়ুন:

রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
১ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
১ ঘণ্টা আগে
এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
২ ঘণ্টা আগে