নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ এলাকায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহ খন্দকারকে আঘাত করে তাঁরা। আজ শনিবার বিকেলে রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
হামলার শিকার আল আমিন হক জানান, বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহ করে অফিসে ফেরার সময় রূপগঞ্জ ব্রিজের নিচে তীব্র যানজটের মধ্যে তাঁদের গাড়িতে হামলা করেন দুর্বৃত্ত আসলাম। পরে যমুনা টেলিভিশনের ক্যামেরাও ভাঙচুর চালানোর চেষ্টা করা হয়। প্রতিবাদ করলে আরও কয়েকজন সহযোগী ডেকে আনে অভিযুক্ত হামলাকারী আসলাম। পরে সহযোগীরা মিলে যমুনা টেলিভিশনের রিপোর্টার আল আমিন হককে মেরে রক্তাক্ত করে। কয়েক দফায় হামলা করে ক্যামেরা ও ভিডিও জার্নালিস্টের ওপর।
তিনি বলেন, আমার ওপরে হামলার ঘটনার বিষয়টি রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান হয়েছে। এ বিষয়ে মামলা করব।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম ছায়েদ আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় এসে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, হামলাকরী এলাকার স্থানীয় কেউ না বলে জানতে পরেছি। ওই হামলাকারী মেলায় ঘুরতে আসে। ভুক্তভোগী থানায় আসলে বোঝা যাবে, কি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৪ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে