মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী-মাওয়া ব্যস্ততম সড়কে উন্নয়নকাজ শুরু হলেও আতঙ্ক রয়েই যাচ্ছে। সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে রাস্তার উন্নয়নকাজ। এতে যানবাহন চলাচলের সমস্যার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে আজ সোমবার গিয়ে দেখা যায়, টঙ্গীবাড়ী-মাওয়া সড়কের বালিগাঁও বাজারে রাস্তার ঢালাই কাজ চলছে। কিন্তু সড়কের ভেতরেই রয়েছে বিদ্যুতের খুঁটি। পল্লী বিদ্যুতের সব কটি খুঁটিই রয়েছে সড়কের ওপরে। খুঁটিগুলো প্রায় সড়কের ১ ফুট থেকে দেড় ফুট ভেতরে রয়েছে।
এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি থাকায় যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে অনেকে।
সড়ক ও জনপথ সূত্রে জানা গেছে, সড়কটি ২৪ ফুট প্রশস্ত দুই লেনের।
স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির সুজন বলেন, ‘এই সড়কে একের পর এক দুর্ঘটনা লেগেই আছে। কিছুদিন আগেও এই পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে দুজনের মৃত্যু হয়েছে। এভাবে সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি থাকলে যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে।’
এ বিষয়ে বালিগাঁও বাজার কমিটির সদস্যসচিব আলমগীর কবির বলেন, ‘সড়কের ওপর খুঁটি থাকলে যে কোনো সময় বড় দুর্ঘটনা হতে পারে। তাই খুঁটিগুলো অপসারণ করা প্রয়োজন।’
উপজেলা পল্লী বিদ্যুতের ডেপুটি ম্যানেজার হজরত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘খুঁটি সরানোর ব্যাপারে আমরা কোনো চিঠি পাইনি।’
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার এ এইচ এম মোবারক উল্ল্যা বলেন, ‘প্রায় বছরখানেক আগে সড়ক ও জনপথ বিভাগ আমাদের সঙ্গে একটা হিসেব করেছিল। হাতিমারা থেকে মাওয়া পর্যন্ত খুঁটিগুলো সরানোর জন্য প্রায় ১১ কোটি টাকার একটা হিসাব দিয়েছিলাম। এরপর তারা আর আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।’
সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খাঁন আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তা প্রশস্ত করার কারণে কিছু বিদ্যুতের খুঁটি সড়কের ভেতরে রয়েছে। খুঁটি সরানোর ব্যাপারে কোনো বাজেট করা হয়নি এবং খুঁটি সরানোর জায়গা না থাকায় খুঁটিগুলো সরানো সম্ভব হচ্ছে না। পরবর্তীতে সড়কের পাশে দোকানপাট সরিয়ে খুঁটিগুলো স্থানান্তর করা হবে।’

ভোলার বোরহানউদ্দিনে সুইটি রানী শিল নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে নিখোঁজ হয়েছে দুই কিশোর। তাদের একজন উপজেলার গুড়পাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মাদ্রাসাছাত্র বিপ্লব হোসেন (১২) ও অন্যজন দুতিয়ার কুঠি গ্রামের রবিউল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৪)। বিষয়টি নিয়ে উভয় পরিবার থানায় জিডি করেছে। কিন্তু সন্তানদের কোনো খোঁজ না পেয়ে চরম
১২ মিনিট আগে
তারাকান্দায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।
২৬ মিনিট আগে
বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সোহেল খান (৩২) নামের এক যুবক মারা গেছেন। এ সময় তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর বাবা আব্দুল আজিজ খান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর কড়াইবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা..
৩৭ মিনিট আগে