
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ থানার পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভৈরব রেলওয়ে সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মরদেহ নদীতে ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রেলওয়ে সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় ওই যুববকের পরনে ছিল কালো রঙের ফুল হাতা গেঞ্জি। এবং তাঁর মাথায় আঘাতের চিহ্ন ও হাত-পা বাধা ছিল।
এ ব্যাপারে ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ মো. সায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা যেকোনো সময় তাঁকে হত্যা করে হাত-পা বেঁধে নদীতে ফেলে যেতে পারে।
থানার ইনচার্য আরও জানান, ওই যুবকের মাথায় চারটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠােনা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁর বয়স ৩০ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে