
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি।
আজ বৃহস্পতিবার রাজশাহীর-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান ও রাজশাহী সদরের সিনিয়র সহকারী জজ মো. সেফাতুল্লাহ এই নোটিশটি দেন।
এ-সংক্রান্ত নোটিশে বলা হয়, ‘বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়া এবং ভুক্তভোগীর লিখিত অভিযোগের মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট গোচরীভূত হয়েছে যে আপনি গত ২ ডিসেম্বর শনিবার রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দ করার আগেই চারঘাটের ফরহাদ আলাউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করেন। জনসভায় আপনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউপির চেয়ারম্যান এবং রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের কর্মী ও সমর্থক মো. মেরাজুল ইসলামকে জনসমক্ষে “কুলাঙ্গার” বলে অপবাদসহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন।
‘আপনি ১৭ ডিসেম্বরের পর তাঁকে দেখে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন। আপনার এই আচরণের মাধ্যমে আপনি আচরণ বিধিমালা লঙ্ঘণ করেছেন। যা নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়।’
নোটিশে আরও বলা হয়, ‘আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, সে মর্মে আগামী রোববার ১০ ডিসেম্বর বেলা সাড়ে ১০টায় নির্বাচনী কার্যালয়ে সশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’
এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নেত্রকোনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরাকেও শোকজ করেছেন সংশ্লিষ্ট নির্বাচনী তদন্ত কমিটি।
ইসি সূত্র জানায়, এখন পর্যন্ত নির্বাচন কমিশনে নির্বাচনী অনুসন্ধান কমিটি ৮৩ জনকে শোকজ করার তালিকা করেছে ইসি।

সাহিত্য, শিল্প ও মানবিকতার মেলবন্ধনে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী লিটারারি ফেস্টিভ্যাল। পদ্মা নদীর তীরঘেঁষা নগরের বড়কুঠি মুক্তমঞ্চে ও পদ্মাগার্ডেন-সংলগ্ন উন্মুক্ত প্রাঙ্গণে প্রথমবারের মতো এই আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ।
২৯ মিনিট আগে
নরসিংদীর রায়পুরা উপজেলায় দুটি গ্রামে গত এক সপ্তাহে অজ্ঞাত রোগে শতাধিক ছাগল মারা গেছে। এতে খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে, গ্রামীণ নারী উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়েছেন।
১ ঘণ্টা আগে
চন্দনাইশে জ্বালানি তেলের চারটি ড্রাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মো. সাঈদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রাজশাহীর তানোর থেকে আন্তজেলা ডাকাত চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব। এই ব্যক্তির নাম জসিম উদ্দিন জুয়েল (৩৩)। তাঁর বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার কুশারঘোপ গ্রামে।
২ ঘণ্টা আগে