জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ‘শতবর্ষে চিরঞ্জীব’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে কথাসাহিত্যিক সেলিনা হোসেন এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে সেলিনা হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আজ বাংলাদেশের জন্ম। আর এ কারণেই তিনি জাতির পিতা। জাতির পিতার প্রত্যেকটি দিক বাঙালির জন্য আদর্শ ও অনুসরণীয়। এটা কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট প্রজন্মের জন্য নয় বরং সর্বকালের সব প্রজন্মের মানুষের জন্য আদর্শ ও অনুসরণীয়।’
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘শিক্ষা জীবনের প্রতিটি স্তরে অধিকার আদায়ের সংগ্রামে শামিল হয়েছেন বঙ্গবন্ধু। যার কিছুটা খেসারত তিনি ব্যক্তিজীবনে দিলেও এই সংগ্রাম কখনোই তাঁর শিক্ষার প্রতি অনুরাগকে ছাপিয়ে যায়নি।’
এ সময় উপাচার্য বঙ্গবন্ধুর বীরত্ব, নিঃস্বার্থ মনোভাব, ক্ষমা করার উদারতা, মানুষের প্রতি ভালোবাসা, জ্ঞান ও রাজনৈতিক প্রজ্ঞাসহ নানা বিষয় তুলে ধরেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার নানাদিক নিয়ে আলোচনা করেন স্মারকের সম্পাদক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কে. এম. ওয়াজেদ কবির। প্রকাশিত স্মারকটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের প্রখ্যাত ও খ্যাতিমান লেখক, গবেষক ও শিক্ষাবিদদের লেখা রয়েছে। শেষ দিকে রয়েছে বঙ্গবন্ধুর জীবনপ্রবাহের দুর্লভ কিছু ছবি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, গ্রিন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম প্রমুখ।

দেশজুড়ে সাড়া জাগানো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন নাটোরের লালপুর উপজেলার কিশোরী ফুটবলার জান্নাতুল ফেরদৌস ফারিহা ওরফে ফারিহা মনি। মাঠে তার দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে দর্শক ও সংশ্লিষ্টদের।
২ মিনিট আগে
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পোর্ট টার্মিনাল অপারেটর প্রতিষ্ঠান কিউ টার্মিনালসের গ্রুপ সিইও মার্কো নিলসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে। সোমবার (২৭ জুলাই) প্রতিনিধিদলটি চট্টগ্রাম বন্দরে এসে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য
১ ঘণ্টা আগে
জুলাই মাস এলেই চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মেঘনা নদীতে দেখা মিলত ইলিশের উৎসব। নদীতে হাজারো মাছ ধরার নৌকা, আড়তে মণে মণে ইলিশের বেচাকেনা এবং ক্রেতাদের ভিড়ে মুখর থাকত পুরো উপকূলীয় এলাকা। তবে এবার ভরা মৌসুমেও সেই চিরচেনা দৃশ্য নেই।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডালবোঝাই ট্রাক খাদে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে