
নির্বাচনের নামে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন আইনজীবী জেড আই খান পান্না। এ সময় তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একদলীয় এবং একপক্ষীয় নির্বাচন অভিহিত করেছেন।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০২৩ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইনজীবী জেড আই খান বলেন, ‘নির্বাচনে একটা দলের নির্বাচন হচ্ছে। আদতে ভোটের মাধ্যমে তা-ই হবে, যা আওয়ামী লীগের কাউন্সিলে হতো। আওয়ামী লীগের জোটে যাঁরা আছেন, তাঁরাই নির্বাচনে অংশ নিচ্ছেন।’
বিরোধী দল দমন করা হচ্ছে কি না জানতে চাইলে জেড আই খান বলেন, ‘নির্বাচনের পর সরকারের শুভ বুদ্ধির উদয় হবে—এটা আমি আশা করি। রাজনৈতিক নেতারা মুক্তি পাবেন। অন্যথায় রাজনৈতিক ও মানবাধিকার লঙ্ঘিত হবে। এটা অত্যন্ত লজ্জাজনক যে আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।’
বিভিন্ন সময় মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন ও স্বাধীন মত দমনে নিবর্তনমূলক আইনে সমালোচনা করে জেড আই খান আরও বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা রোধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। সরকারের সমালোচনা করা যাবে না—এটা মোটেও ঠিক না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আসকের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল প্রমুখ।

ভুক্তভোগীদের অভিযোগ, কখনো মামলা দেওয়ার ভয় দেখিয়ে, কখনো তদন্তের কথা বলে এবং আবার কখনো থানায় আটকে রেখে টাকা আদায় করেন তিনি। তাঁর এসব কর্মকাণ্ডে সেবাপ্রার্থীরা অতিষ্ঠ বলে অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন এসআই জিল্লুর রহমান।
১০ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কে পিকআপ ভ্যান বিকল হওয়ার পর সহায়তার জন্য দাঁড়িয়ে থাকা মো. আফজাল হোসেন (২৭) অন্য একটি গাড়ির চাপায় নিহত হয়েছেন। নিহত আফজাল হোসেন বিকল হয়ে যাওয়া পিকআপের চালক ছিলেন।
৩৫ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে মঙ্গলবার সকালে নদীপথে ওই ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
১ ঘণ্টা আগে
কুমিল্লার মুরাদনগরের দারানীপাড়া গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত শিক্ষিকা খালেদা আক্তার ও তাঁর ভাতিজা মনজুরুল আলম টুটুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় হামলার পর দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে