নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এনএসইউ ডায়ালড-২৪ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ৪টি দলের মধ্যে জয়ী হয়েছে এনএসইউ ব্লু দল। এ দলের সদস্যরা হলেন আদিব ফয়সাল এবং সিয়াম মারজান।
গতকাল শনিবার বিকেলে এনএসইউ ডায়ালডের ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর ওমার নাসিফ আব্দুল্লাহ।
এর আগে গত ১৮ অক্টোবর এনএসইউ ডায়ালড শুরু হয়। এনএসইউ ডিবেট ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী এই ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের ৩৬টি দল একত্রিত হয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বুদ্ধিবৃত্তিক আলোচনায় অংশ নেয়।
প্রতিযোগিতার প্রতিটি রাউন্ডে দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। প্রতিটি বিতর্কে সুচিন্তিত যুক্তি ও যুক্তিখন্ডনের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেন।

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১৫ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৪০ মিনিট আগে