Ajker Patrika

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
প্রতীকী ছবি

ঢাকার সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ মো. জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা।

আজ শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, মাদক কারবারিরা ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপে করে গাঁজা নিয়ে গাজীপুরের চন্দ্রা হয়ে আশুলিয়ার বাইপাইলের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল আশুলিয়ার কবিরপুর রেডিও কলোনি জামে মসজিদের সামনে নবীনগর-চন্দ্রা সড়কে অবস্থান নেয়। ভোর সাড়ে ৪টার দিকে সন্দেহভাজন পিকআপটি উক্ত স্থানে পৌঁছলে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ওই পিকআপ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার এবং জামাল মিয়া ওরফে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জামাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বনগজ গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আব্দুর রহিম।

পুলিশ জানিয়েছে, জামাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্যসংক্রান্ত তিনটি এবং চুরির একটি মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান জানান, গ্রেপ্তার জামাল মিয়ার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত