
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদসহ তিনজনের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিনের আদালতে এই মামলা করা হয়।
মামলার অপর আসামিরা হলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম ও আসাদুজ্জামান আসাদ। মামলায় আসাদকে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ২৮ এপ্রিল (সোমবার) আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন। বাদীপক্ষের আইনজীবী আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে আবদুল হাই শিকদার বলেন, ‘আসামিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ইমেজ, সম্মান, মর্যাদা ক্ষুণ্ন করার জন্য মিথ্যা, বানোয়াট, উদ্ভট একটা পোস্ট দিয়েছে ফেসবুকে। তারা বলেছে, আমি খালেদা জিয়ার বিরুদ্ধে এরশাদের পক্ষে কবিতা লিখেছি। যেটা আদৌ আমার লেখা না। দেখলেই বোঝা যায়, এ ধরনের থার্ড ক্লাস কবিতা আমি আদৌ লিখি না।’
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৭ মার্চ আসামি মাহবুব মোর্শেদ তাঁর ফেসবুক প্রোফাইলে একটি ‘মনগড়া’ কবিতা পোস্ট করেন। সেটি কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারের বলে পোস্টে উল্লেখ করেন। পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘বাংলাদেশের এক কবি কীভাবে বেগম খালেদা জিয়াকে অবমাননা করেছেন, তা পড়ে দেখার অনুরোধ জানাই। মন থেকে এত ঘৃণা পোষণ করার পরও এমন কবিরা বিএনপির সুবিধাভোগী হয়ে থাকতে চান।’ আসামি খাইরুল আলম গত ১৬ জানুয়ারি তাঁর ফেসবুক আইডি থেকে একই কবিতা পোস্ট করেন এবং লেখেন, ‘শেখ হাসিনা ও খালেদা জিয়াকে নিয়ে লেখা কবিতাটি তিনি (আবদুল হাই শিকদার) এরশাদকে উপহার দিয়েছিলেন। সাইফুল আলমকে সরিয়ে এখন তিনি যুগান্তর সম্পাদক। সাংবাদিকেরাই কালে কালে শক্তিশালী হয়েছে, আবারও প্রমাণিত সত্য!
এরপর আসাদুজ্জামান আসাদ তাঁর ফেসবুকে আরেকটি পোস্ট করেন। তাঁর পোস্টে তিনি লেখেন, ‘আমাদের জাতীয়তাবাদী প্রাণপ্রিয় কবি ও নেতা, বর্তমান যুগান্তর সম্পাদক জনাব আবদুল হাই শিকদার ভাইয়ের লেখা কবিতাটি আমার মেসেঞ্জারে পেয়েছি। জাতীয়তাবাদী এক সহকর্মী এটি আমাকে দিয়েছেন। আমি কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি পোস্ট করলাম। কবিতাটি স্বৈরাচার এরশাদকে দেওয়া হয়েছিল।’ এরপর তিনি কবিতার একই অংশ উল্লেখ করেন, যা খায়রুল আলমের পোস্টের সঙ্গে মিলে যায়।
অভিযোগে আরও বলা হয়, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, অসত্য, কাল্পনিক, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব মনগড়া ও বিভ্রান্তিকর কবিতা এবং পোস্টের মাধ্যমে বাদীর ১০ কোটি টাকার মানহানি করা হয়েছে।

রংপুরের পীরগাছা থেকে এক কিশোরীকে উদ্ধারে গিয়ে সাভার থানা ছাত্রদলের এক নেতার মৃত্যুর ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে মরদেহ নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজনেরা। আজ শনিবার সকাল ৮টার দিকে পীরগাছা থানার সামনে নিহতের মরদেহ রেখে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ স্বজনেরা। পরে স্থানীয় রাজনৈতিক
৫ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলায় বৃষ্টির মধ্যে জমিতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
৫ মিনিট আগে
তবে উপকরণ বিতরণের পর থেকেই নিম্নমানের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রতিটি বাঁশের খুঁটির সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। কিন্তু সরবরাহ করা খুঁটিগুলো অপরিপক্ব ও নিম্নমানের। একইভাবে বিভিন্ন প্রজাতির চারার জন্য ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত মূল্য নির্ধারণ করা হলেও বিতরণ করা চারার মান নিয়েও প্রশ্ন
১ ঘণ্টা আগে
মাত্র ২০ টাকার একটি লটারির টিকিট। সেই টিকিটই নতুন স্বপ্ন দেখাচ্ছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃষক হানিফ মিয়াকে (৩১)। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬-এর প্রথম পুরস্কার ৩০ লাখ টাকার ঘোষিত নম্বরের সঙ্গে তাঁর টিকিটের নম্বর মিলে গেছে। তবে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
১ ঘণ্টা আগে