ঢাকার সাভারে বান্ধবীর দাওয়াতে গিয়ে তাঁর স্বামীর ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। চেতনানাশক বড়ি সেবন করিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে ওই তরুণী অভিযোগ করেছেন। গত রোববারের এ ঘটনায় আজ বৃহস্পতিবার সাভার থানায় অভিযোগ দেওয়া হয়।
ধর্ষণের শিকার তরুণী মজিদপুরে থেকে একটি পোশাক কারখানায় চাকরি করেন। যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি এই তরুণীর বান্ধবীর স্বামী।
ধর্ষণের শিকার তরুণী বলেন, ‘গত রোববার আমার বান্ধবী আমাকে তাঁর বাসায় দুপুরে খাওয়ার জন্য দাওয়াত দেন। বান্ধবীর অনুরোধে আমি তাঁর বাসায় যাই। তাঁর স্বামীসহ তিনজন একসঙ্গে আমরা দুপুরের খাবার খাই। একপর্যায়ে বান্ধবী আর আমি ঘুমিয়ে পড়ি।’
ওই তরুণী আরও বলেন, ‘ঘুমের মধ্যে বান্ধবীর স্বামী আমাকে ধর্ষণ করেন। এ সময় আমার চিৎকারে বান্ধবীর ঘুম ভেঙে যায়। এরপর আমি তাঁকে সব খুলে বললে তাঁরা দুজন মিলে আমার ভিডিও ধারণ করেন, যাতে আমি কাউকে কিছু না বলি। এ সময় কিছু হয়নি বলে ভিডিওতে আমার বক্তব্য নেওয়া হয়।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া আজকের পত্রিকাকে বলেন, আজ তরুণীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। বাসায় দাওয়াত দিয়ে অচেতন করে ধর্ষণের পর নাকি তাঁর ভিডিও ধারণ করা হয়েছে।
জুয়েল মিয়া আরও বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য আজ থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
২ মিনিট আগে
বিএসটিআইয়ের মান সনদ গ্রহণের আবেদন না করে সুইটমিট, ফারমেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার অপরাধে চাঁদপুরের দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে পরিবারের সাত সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে ওই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামের ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও জমির দলিলপত্র নিয়ে যায়
১ ঘণ্টা আগে