
রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামের এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে ফাঁড়ির ওয়াশরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শফিকুল ইসলামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মৌটুপী গ্রামে। তিনি ২০০৩ সালে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে।
যাত্রাবাড়ী থানা-পুলিশ সূত্রে জানা যায়, সকালে খবর পেয়ে কনস্টেবল শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল করে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যা ও হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
পুলিশ জানায়, রাতে তাঁর বড় মেয়ের মোবাইল ফোনে একটি খুদেবার্তা (মেসেজ) পাঠান শফিকুল। সেখানে তিনি লেখেন, ‘আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রাখিও।’ এরপর মেয়ে বারবার ফোন দিলেও তিনি আর রিসিভ করেননি।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আজকের পত্রিকাকে বলেন, শফিকুল দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে (ডিপ্রেশন) ভুগছিলেন। তাঁকে চিকিৎসকের কাছেও নেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ‘ঠিকানা পরিবহন’-এর ছয়টি বাস জব্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন (ডেইরি গেট) ঢাকা-আরিচা মহাসড়ক থেকে বাসগুলো আটক করা হয়।
১৮ মিনিট আগে
গত বছরের ৯ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা জেলার ত্রিশাল উপজেলার সাউথ কান্দা এলাকায় ভাই ভাই এন্টারপ্রাইজ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে সুসেন চন্দ্র সরকারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনার পরদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ত্রিশাল থানায় হত্যা মামলা করা হয়।
২৫ মিনিট আগে
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল জানান, পাম্পটিতে ‘তেল নাই’ লেখা ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুত যাচাই করলে সেখানে ২ হাজার ৪৮৯ লিটার পেট্রল এবং ১০ হাজার ৯৪১ লিটার ডিজেল পাওয়া যায়।
১ ঘণ্টা আগে
মহাসড়কের ওপর একটি খালি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী আলুবোঝাই আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এ সময় একটি যাত্রীবাহী বাস এসে ট্রাকটিকে ধাক্কা দিলে মুহূর্তেই ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।
২ ঘণ্টা আগে