
দুটি হত্যা মামলাসহ ১২টি মামলার এজাহারভুক্ত আসামি এবং যুবলীগ নেতা মো. রাজনকে রাজধানীর কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা।
গ্রেপ্তারকৃত রাজন (২৯) কদমতলী থানার ৫২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিট যুবলীগের সভাপতি।
আজ শনিবার (১৯ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে কদমতলীর হাজি লাল মিয়া সর্দার রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে থানা সূত্র জানিয়েছে।
পুলিশ জানায়, রাজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কদমতলী, যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় সংঘটিত সহিংস হামলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন। এ ঘটনায় দুটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা তাঁর বিরুদ্ধে দায়ের হয়।
এ ছাড়া রাজনের বিরুদ্ধে চাঁদাবাজি, দস্যুতা ও মাদক-সংক্রান্ত আরও ৯টি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।
কদমতলী থানা জানিয়েছে, গ্রেপ্তারকৃত রাজনের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

চট্টগ্রামে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি উপলক্ষে রোববার সকাল থেকে উত্তর ফটিকছড়ির দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে।
৭ মিনিট আগে
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের প্রসারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
২৪ মিনিট আগে
গ্রামীণ অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। এ সময় কারুঘর ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও ৫০ জন নারী উদ্যোক্তাকে সনদ প্রদান করা হয়...
১ ঘণ্টা আগে
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভাটেরখীল এলাকার ইরান নামে এক ব্যক্তির কিছু ইয়াবা বড়ি হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নাঈমকে সন্দেহ করা হয়। অভিযোগে বলা হয়, এ ঘটনার জেরে ২০ জুলাই রাতে ইরান ও তাঁর সহযোগীরা নাঈমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
১ ঘণ্টা আগে